শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

অপারেটরদের মোবাইল সেবার মান যাচাই করবে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: করোনাকালে মোবাইল ফোন অপারেটরদের সেবা নিয়ে ব্যাপক অভিযোগের পর অবশেষে দেশের ৩০০টি উপজেলায় ভয়েস কল ও ডাটা সেবার মান যাচাইয়ে ছয় মাসব্যাপী ড্রাইভ টেস্টে নেমেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গত বৃহস্পতিবার বিকেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

প্রতিষ্ঠানটির প্রধান সম্মেলনকক্ষে ড্রাইভ টেস্টের উদ্বোধনের সময় শ্যাম সুন্দর আধুনিক প্রযুক্তি ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গ্রাহকের মানসম্মত সেবা নিশ্চিতের পাশাপাশি গ্রাহকস্বার্থের সঙ্গে কোনো কম্প্রোমাইজ না করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন।

অনুষ্ঠানে বিটিআরসির লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হুসেইন বলেন, ড্রাইভ টেস্টের গোপনীয়তা বজায় রাখা একটি চ্যালেঞ্জ। তাই তথ্য যাতে ঠিক থাকে, সে বিষয়ে লক্ষ রাখতে হবে।

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের কমিশনার প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ড্রাইভ টেস্ট যাতে শুধু আনুষ্ঠানিকতা না হয়ে গ্রাহকের স্বার্থ নিশ্চিত হয়, সেদিকে নজর দেওয়ার পাশাপাশি ফলোআপ অব্যাহত রাখতে হবে।

স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল আলম বলেন, আন্তর্জাতিকভাবে গ্রাহকের বাস্তব অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে গাইডলাইন বা রেগুলেশন তৈরি হয়। তাই গ্রাহক অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে আরো জানানো হয়, মোবাইল ফোন অপারেটরদের সেবার মান সংক্রান্ত নীতিমালায় কল সাকসেস রেট ৯৭ শতাংশ অথবা তার বেশি হওয়া, কলড্রপ দুই শতাংশের কম থাকা এবং কল সেটআপ টাইম সাত সেকেন্ডের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। অন্যদিকে থ্রিজি ডাটার ন্যূনতম গতি ২ এমবিপিএস এবং ফোরজি ডাটার গতি ন্যূনতম ৭ এমবিপিএসের কথা উল্লেখ করা হয়েছে।

এই নীতিমালা অনুসরণ করা হচ্ছে কি না, তা ড্রাইভ টেস্টের মাধ্যমে যাচাই করা হবে। আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়া এই ড্রাইভ টেস্ট চলবে ছয় মাস। আর এতে লজিস্টিকস সহায়তা দেবে কার্যাদেশপ্রাপ্ত প্রযুক্তি প্রতিষ্ঠান। ড্রাইভ টেস্টের ফলাফলে কোনো ব্যত্যয় থাকলে অপারেটরদের তা জানানো হবে এবং সেবার মান উন্নত হয়েছে কি না, তা পরবর্তী সময়ে যাচাই করা হবে।

বিটিআরসির প্রশাসন বিভাগের মহাপরিচালক মো. দেলোয়ার হোসাইন ইউনিয়ন পর্যায় থেকে তথ্য জানার জন্য গ্রাম অঞ্চলে বেশি ড্রাইভ টেস্ট চালানোর মতামত দেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি