সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
17 C
Dhaka

৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিলেন ইলন মাস্ক

টেকভিশন২৪ বিদেশ ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্কের প্রস্তাব মেনে নিলো টুইটার। ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনছেন মাস্ক।

সোমবারই মাস্কের প্রস্তাব অনুমোদন করে টুইটার বোর্ড। মাস্কের অধীনে টুইটার একটি প্রাইভেট কোম্পানি হবে।

টুইটার কর্তৃপক্ষের সঙ্গে মাস্কের যে চুক্তি হয়েছে, তাতে বলা আছে, প্রতিটি শেয়ারপিছু ৫৪ দশমিক ২০ ডলার দেবেন মাস্ক। এই বছরের শেষে ডিল ক্লোজ হয়ে যাবে।

গত ১ এপ্রিল টুইটারের নয় শতাংশ শেয়ার কিনেছিলেন মাস্ক। তখন যা দাম ছিল, তার থেকে ৩৮ শতাংশ বেশি দাম দিচ্ছেন মাস্ক।

স্পেস এক্স ও টেসলার চিফ এক্সিকিউটিভ মাস্ক বলেছেন, ”স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার হলো গণতন্ত্রের ভিত্তি। টুইটার হলো এমন এক জায়গা, যেখানে মানবিকতার ভবিষ্যৎ নিয়ে বিতর্ক হয়।” তিনি জানিয়েছেন, ”আমি টুইটারকে আরো ভালো করতে চাই। নতুন বিষয় যোগ করতে চাই। মানুষের আস্থা আরো বাড়াতে চাই।” 

টুইটার প্রধান পরাগ আগরওয়াল টুইট করে বলেছেন, ”গোটা বিশ্বে টুইটারের একটা প্রাসঙ্গিকতা আছে, উদ্দেশ্য আছে, প্রভাব আছে। আমি আমার টিমের কাজে গর্বিত।”

টুইটার ও মাস্কের প্রতিনিধিরা রোববার সারারাত কাজ করে এই ডিল চূড়ান্ত করেছেন।

কী প্রভাব পড়তে পারে?

মাস্কের দাবি, তিনি টুইটার কিনেছেন স্বাধীনভাবে মতপ্রকাশের স্থানকে আরো শক্তিশালী করতে। তার দাবি, টুইটার প্রাইভেট কোম্পানি হলে মানুষের আস্থা বাড়বে। তিনি কড়াকড়ি কম করার পক্ষে এবং মিথ্যা টুইট বন্ধ করার পক্ষে।

এই ডিল ঘোষণার সামান্য আগে মাস্ক টুইট করে বলেছেন, তার অতি বড় সমালোচকও টুইটারের মঞ্চে থাকবেন ও মতপ্রকাশ করবেন বলে তিনি আশা করেন। টুইটারে মাস্কের আট কোটি ৩০ লাখ ফলোয়ার আছে।

অ্যামেরিকায় রিপাবলিকান পার্টি মাস্কের টুইটার কেনাকে স্বাগত জানিয়েছে। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল টুইটার। ট্রাম্প অবশ্য সম্প্রতি জানিয়েছেন, তিনি এখন নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের মত জানান। তিনি আর টুইটার ব্যবহার করতে আগ্রহী নন। 

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি