বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
29 C
Dhaka

২৪ জিবি র‌্যামের গেমিং ফোন আনল আসুস

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস এই প্রথম ২৪ জিবি র‌্যামের গেমিং ফোন আনল। মডেল আসুস আরওজি ফোন ৮। এবছরের কনজ্যুমার ইলেট্রোনিক্স শোতে এই ফোন প্রথম প্রদর্শন করা হয়েছিল। এবার এর বিক্রি শুরু হলো।

হ্যান্ডসেটটিতে দুইটি অ্যাড্রিনো ৭৫০ জিপিইউ-সহ একটি অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ ৪এনএম মোবাইল প্ল্যাটফর্মে চলে। এতে ওআইএস ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে।

আসুসের নতন ‍গেমিং ফোন ১৬ ও ২৪ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাচ্ছে। স্টোরেজ ভার্সন ৫১২ এবং ১ টেরাবাইট। ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যার রেজুলেশন ২৪০০×১০৮০ পিক্সেল। এটি একটি ১-১২০ হার্জ এলটিপিও প্যানেল এবং গেমিংয়ের জন্য সর্বোচ্চ ১৬৫ হার্জ রিফ্রেশ রেট অফার করে। এই অ্যামোলিড স্ক্রিনটি ১০ বিট এইচডিআর ২০:৯ অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে এবং ২৫০০ নিটস ব্রাইটনেস সমর্থন করে। এটি কর্নিং গরিলা গ্লাস ভিকটাস দিয়ে সুরক্ষিত করা হয়েছে।

ফোনটিতে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। যা চার্জ দেওয়ার জন্য জি ৬৫ ওয়াটের হাইপার চার্জার রয়েছে। এটি যেমন কুইক চার্জ সমর্থন করে। তেমনি ১৫ ওয়াটের ওয়্যারলেস চার্জও সাপোর্ট করে।

সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। ফোনটিতে রয়েছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা , টেলিফটো লেন্সসহ ১৩ ও ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা।
এতে ডুয়াল স্পিকার, ৫ ম্যাগনেট স্টেরিও স্পিকার, ৩.৫ মিমি অডিও জ্যাক, আসুস নয়েজ রিডাকশন প্রযুক্তিসহ ট্রাই-মাইক্রোফোন, হেডফোনের শব্দের জন্য সরাসরি ভার্চুয়ো এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও ফোনটিতে রয়েছে ৫ জি কানেক্টিভিটি রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি