সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
34 C
Dhaka

২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ দল 

টেকভিশন২৪ ডেস্ক: ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে আগামী ১৫-১৮ ডিসেম্বর ২০২১ অংশ নিচ্ছে ১৬ সদস্যের বাংলাদেশ দল। বর্তমান করোনা পরিস্থিতির কারনে দক্ষিণ কোরিয়ার দ্যেগু শহর থেকে এ অলিম্পিয়াড নিয়ন্ত্রিত হবে। ১৬ সদস্যের বাংলাদেশ দল রাজধানীর বিসিএস ইনোভেশন সেন্টার থেকে অনলাইনে এই অলিম্পিয়াডে যোগদান করবে।  

উল্লেখ্য এর আগে ১৬ থেকে ২৭ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর আয়োজনে ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১ আয়োজিত হয়। এতে বাস্তবায়ন সহযোগী ছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। ৭-১৮ বছরের শিক্ষার্থীদের অংশগ্রহনে আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতা থেকে রোবট ইন মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও রোবট গ্যাদারিং প্রতিযোগিতায় বিজয়ী খুদে রোবটবিদদের নিয়ে ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয় দুইদিনব্যাপী আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প। এই ক্যাম্প থেকে খুদে রোবটবিদদের দক্ষতা যাচাই বাছাই করে নির্বাচন করা হয় ১৬ সদস্যের বাংলাদেশ দল।  ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড আয়োজনে ভেন্যু সহযোগিতা করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি।

এ বছর ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলে আছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী মিসবাহ উদ্দিন ইনান, উইলিয়াম কেরি একাডেমির শিক্ষার্থী জাইমা যাহিন ওয়ারা, আগা খান স্কুল ঢাকার শিক্ষার্থী যারিয়া মুসাররাত, যাহরা মাহযারীন পূর্বালী ও জাইবা মাহজাবীন, নেভি এ্যাংকরেজ স্কুলের শিক্ষার্থী মাহরুজ মোহাম্মাদ আয়মান, নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ মীর উমাইমা হক ও প্রপা হালদার, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের শিক্ষার্থী রাগিব ইয়াসার রহমান,  ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরেফিন আনোয়ার, চট্টগ্রাম গ্রামার স্কুল- ঢাকার শিক্ষার্থী তাফসীর তাহরীম ও কাজী মোস্তাহিদ লাবিব, জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল সিলেটের শিক্ষার্থী রাফিহাত সালেহ, মির্জাপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থী মাহির তাজওয়ার চৌধুরী, সানবিমসের শিক্ষার্থী নাশীতাত যাইনাহ রহমান এবং ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় পাবনার শিক্ষার্থী সাদিয়া আনজুম পুষ্প।

আয়োজকেরা আরও জানান এ বছরের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের মূল থিম- “Social Robots”। কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবছর অনলাইনে দক্ষিণ কোরিয়া থেকে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড নিয়ন্ত্রিত হবে বলে জানান বাংলাদেশ রোবট অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. লাফিফা জামাল। 

উল্লেখ্য, যে ২০১৮ সালে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল প্রথম অংশগ্রহণ করেই একটি স্বর্ণপদক, দুইটি হাইলি কমেন্ডেড পদক এবং একটি টেকনিক্যাল পদক অর্জন করে এবং ২০১৯ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ২১ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দল একটি স্বর্ণপদক, দুইটি রৌপ্য, ছয়টি ব্রোঞ্জ এবং একটি কারিগরি পদকসহ মোট ১০টি পদক অর্জন করে। সবশেষ ২০২০ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২২ তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অনলাইনে বাংলাদেশ দল অংশগ্রহণ করে অর্জন করে নেয় ২ টি স্বর্ণপদক, ২ টি রৌপ্যপদক, ৫ টি ব্রোঞ্জ পদক ও ৬ টি কারিগরি পদক। বহু সীমাবদ্ধতার মধ্য দিয়েও বাংলাদেশ দলের এ অর্জন আমাদের জন্য গৌরব বয়ে এনেছে।

বাংলাদেশ রোবট অলিম্পিয়াড সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা বা প্রয়োজনে যোগাযোগ করুন, ই-মেইল: bdro@bdosn.org, ফেসবুক পেজ: www.fb.com/BdRobotOlympiad

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

সর্বশেষ

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

নববর্ষে ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে থাকবেন তাহসান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন...

ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা শিক্ষিত তরুণদের প্রথাগত ডিগ্রির মোহ থেকে...

বিসিএসের উদ্যোগে মাদারবোর্ড রিপেয়ার ও সার্ভিসিং কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: সম্ভাবনাময় তরুণদের দক্ষতানির্ভর কর্মসংস্থানের সুযোগ করে দিতে...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি