শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
28.4 C
Dhaka

১৮ বছরে স্টার টেক; ১০০ বর্গফুটের প্রতিষ্ঠানে এখন ৮৫০ জন কর্মী বাহিনী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে কমপিউটার ও প্রযুক্তি পণ্যের অন্যতম জনপ্রিয় বিক্রেতা হিসেবে স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ১৭পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করেছে।

এ উপলক্ষে শনিবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কেক কাটা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমপিউটার সমিতির সভাপতি (বিসিএস) ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, মহাসচিব মো. কামরুজ্জামান ভূঁইয়া, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদ আলী ভূঁইয়া, ডিস্ট্রিবিউশন হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল আলম মাজহার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মাইক্রোসান সিস্টেমসের স্বত্বাধিকারী এস এম ওয়াহিদুজ্জামান, টেকেনা প্লানেট সিস্টেমসের স্বত্বাধিকারী মঞ্জুরুল হাসান, মিজান ট্রেড এর স্বত্বাধিকারী আনিসুর রহমান, নেওয়াজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ নেওয়াজসহ স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে কর্মরত- কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১৭ বছর পর ১০০ বর্গফুটের ছোট আউটলেট থেকে শুরু করে স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখন ১৮ বছরে পদার্পণ করেছে। ১ মার্চ, ২০০৭-এ চালু হওয়া এই প্রযুক্তি পণ্য বিক্রেতা ইতিমধ্যেই গ্রাহকদের আস্থা অর্জন করেছে। টেকভিশন২৪ কে জানান, তাদের বর্তমানে ১৯ টি শাখা অফিসের মাধ্যমে ৮৫০ এরও বেশি কর্মচারী ও কর্মকর্তার কর্মসংস্থানের মাধ্যমে সারাদেশে কম্পিউটার পণ্য বাজারজাত করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ আরো চারজন পরিচালকের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। পাশাপাশি অনলাইনের মাধ্যমে ও তারা ব্যবসা পরিচালনা করে যাচ্ছে।

স্টার টেক বিশ্ববিখ্যাত আইসিটি ব্র্যান্ডের পণ্য বাজারজাত এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করে গ্রাহকদের আস্থা অর্জন করেছে। কোম্পানিটি প্রযুক্তি পণ্যের বিশ্বের অন্যতম শীর্ষ পরিবেশক হিসেবে ব্যবসা পরিচালনা করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

সর্বশেষ

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি