শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

১৬ ফেব্রুয়ারি গ্লোবাল লঞ্চ হচ্ছে রিয়েলমি ৯ প্রো সিরিজ

রিয়েলমি ৯ প্রো সিরিজের সাথে থাকছে সনি আইএমএক্স৭৬৬ ওআইএস ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ১৬ ফেব্রুয়ারি রিয়েলমি এর ৯ প্রো সিরিজের স্মার্টফোন গ্লোবাল লঞ্চ করবে। বিশ্বের দ্রুতবর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। ‘ডেয়ার টু লিপ’ স্পিরিটে উদ্বুদ্ধ হয়ে রিয়েলমি অত্যাধুনিক প্রযুক্তির নতুন এ ডিভাইসটি নিয়ে আসছে। মিড রেঞ্জের স্মার্টফোন ক্যাটাগরিতে রিয়েলমি ৯ প্রো+ প্রথম ফোন যেখানে সনি আইএমএক্স৭৬৬ ওআইএস ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

ক্রেতাদের রিয়েলমি ৯ প্রো+ ক্যামেরা সিস্টেম (সনি আইএমএক্স৭৬৬ ওআইএস ক্যামেরা) ব্যবহারের সুযোগ করে দিতে রিয়েলমির আগামী ৭ ফেব্রুয়ারি গ্লোবালি দিনব্যাপী অনলাইন ক্যামেরা ল্যাব এক্সপেরিয়েন্সের আয়োজন করবে।

২০২২ ফ্ল্যাগশিপ স্মার্টফোনে থাকা চমৎকার পারফরমেন্সের অন্যতম সেন্সর সনি আইএমএক্স৭৬৬ এর সেন্সরের আকার ১/১.৫৬” এবং এর পিক্সেল এর জায়গাও অনেক বড়। এর ওআইএস লেন্স ব্যবহারকারীদের চমৎকার ও গুণগতমানের ছবির বিষয়টি নিশ্চিত করবে। 

রিয়েলমি ৯ + প্রো
রিয়েলমি ৯ + প্রো

মিডরেঞ্জ ক্যাটাগরিতে সেরা রিয়েলমি’র নাম্বার সিরিজে দুর্দান্ত সংযোজন হতে যাচ্ছে ৯ প্রো সিরিজ। গ্লোবাল লঞ্চের পাশাপাশি, দেশের বাজারেও ৯ সিরিজের প্রথম স্মার্টফোনটি খুব দ্রুত উন্মোচন করবে রিয়েলমি।

রিয়েলমি:

ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমির দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রি রেকর্ড গড়েছিল। রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমে ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি