বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
27.5 C
Dhaka

১৫ ফেব্রুয়ারি আসছে দেশে তৈরী রেডমি ১০ (২০২২) সংস্করণ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে স্মার্টফোন তৈরির ঘোষণা দেওয়ার পর দ্বিতীয় স্মার্টফোন আনছে শাওমি। গত বছরের শেষের দিকে নিজেদের কারখানায় তৈরি প্রথম স্মার্টফোন রেডমি ৯এ বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, শাওমি চলতি মাসেই দেশে তৈরি তাদের দ্বিতীয় স্মার্টফোন উন্মোচন করবে।

বিটিআরসি’র সূত্রে জানা গেছে, রেডমি ১০ (২০২২) সংস্করণের ফোনটি ইতিমধ্যে বিটিআরসি এর প্রয়োজনীয় অনুমতি পেয়েছে।এফএইচডি প্লাস ডিসপ্লে ও ৫০ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সহ ফোনটিতে ৫০০০মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকতে পারে। দেশে তৈরী দ্বিতীয় স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও বিস্তারিত জানায়নি শাওমি বাংলাদেশ কর্তৃপক্ষ। এমন কি ফোনটির দাম কত হতে পারে সে সম্পর্কেও কোনো ধারণা দেয়নি। তবে দেশের সব শ্রেণির মানুষের কথা বিবেচনার পাশাপাশি দেশে তৈরী হওয়ায় ফোনটির দাম আকর্ষণীয় হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

আজ শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরীর এক ফেসবুক পোস্ট থেকে জানা গেছে, ১৫ ফেব্রুয়ারি সকাল ১১ টায় ফোনটি বাংলাদেশের বাজারে উন্মোচন করা হবে।

রেডমি ১০ (২০২২) সংস্করণের স্মার্টফোনটি বিশ্বের অন্য কোথাও এখনও উন্মোচন করেনি শাওমি। বাংলাদেশ ছাড়াও রেডমি ১০ (২০২২) সংস্করণের ফোনটি অচিরেই ভারতের বাজারেও আসছে। গিকবেঞ্চের তথ্য অনুসারে আসন্ন রেডমি স্মার্টফোনটি ৪জিবি র‍্যামের সাথে মিডিয়াটেক হেলিও জি৮৮ এসওসি প্রসেসর থাকতে পারে। ফোনটির অপারেটিং সিষ্টেম অ্যান্ড্রয়েড ১১ হতে পারে। মিইউআই ১৩ থাকবে কিনা সে ব্যাপারে এখনো কিছু জানা যায় নি।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি