রবিবার, জুন ১৪, ২০২৬
32.2 C
Dhaka

হ্যাকিং ঝুঁকিতে অ্যাপল

টিভি২৪ ডেস্ক: পুরোনো আইওএসে সবমলিয়ে তিনটি নিরাপত্তা ত্রুটি খুঁজে পাওয়া গেছে। এই ত্রুটি ওএসের জন্য হ্যাংকিং ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে মেনে নিয়েছে অ্যাপল। তবে আইওএস-এর ওই তিন নিরাপত্তা ত্রুটি যে গবেষকরা খুঁজে বের করেছেন, তাদের নাম গোপন রাখা হয়েছে।

আর নিরাপত্তা ত্রুটির হাত থেকে রেহাই পেতে দেরি না করে দ্রুত আইফোন ও আইপ্যাডের আইওএস সফটওয়্যার সর্বশেষ ১৪.৪ সংস্করণে আপডেট করতে বলছে অ্যাপল।

অ্যাপল বলছে, নিরাপত্তা ত্রুটিগুলোর ‘সক্রিয় সুযোগ নিয়ে থাকতে পারে হ্যাকাররা।’

গিজমোডোর প্রতিবেদনে বলা হয়েছে,এরকম একটি ত্রুটি রয়েছে কার্নেলে। এটি আইফোন ৬এস ও পরবর্তী সংস্করণ, আইপ্যাড এয়ার ২ ও পরবর্তী সংস্করণ, আইপ্যাড মিনি ৪ ও পরবর্তী সংস্করণ এবং আইপ্যাড টাচ (৭ম প্রজন্ম) এ পাওয়া গেছে।

এর মাধ্যমে অ্যাপল ডিভাইসে ম্যালিশাস সফটওয়্যার সুযোগ নিতে পারবে। এরই মধ্যে ত্রুটিটি কাজে লাগিয়েছে হ্যাকাররা এমন অভিযোগও এসেছে অ্যাপলের কাছে।

‘ওয়েবকিট’-এ একটি ত্রুটির কথাও উল্লেখ করেছে গিজমোডো। আইফোন ৬এস ও পরবর্তী সংস্করণ, আইপ্যাড এয়ার ২ ও পরবর্তী সংস্করণ, আইপ্যাড মিনি ৪ ও পরবর্তী সংস্করণ এবং আইপ্যাড টাচ (৭ম প্রজন্ম) এ দেখা মিলেছে এটির।

এর মাধ্যমে দূর থেকেই বিধিবহির্ভূত কোড কার্যকর করতে পারবেন একজন হ্যাকার। এ ত্রুটি ব্যবহার করেছে হ্যাকাররা – এমন অভিযোগ এসেছে অ্যাপলের কাছে।     ডিজিবাংলা অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি