বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

তিন ভাঁজের স্মার্টফোন আনবে হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক : ফোল্ডেবল বা ভাঁজযোগ্য ডিসপ্লের স্মার্টফোন ক্যাটাগরিতে নতুন সংযোজন আনতে যাচ্ছে হুয়াওয়ে। সম্প্রতি কোম্পানিটি তিন ভাঁজযুক্ত ডিসপ্লের স্মার্টফোন তৈরির পেটেন্ট আবেদন করেছে। গুঞ্জন রয়েছে চলতি বছরের শেষ নাগাদ এ স্মার্টফোন বাজারে আসতে পারে। খবর গিজমোচায়না।

পেটেন্ট আবেদনে নতুন এ ডিভাইস সম্পর্কিত কিছু তথ্যও পাওয়া গেছে। চীনা কোম্পানি হুয়াওয়ের আগে সিইএস সম্মেলনে তিন ভাঁজযুক্ত স্মার্টফোনের ধারণা দিয়েছিল স্যামসাং। তবে সেটি বিক্রির জন্য বাজারে আনেনি দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্ট। সংশ্লিষ্ট ও বাজার বিশ্লেষকদের মতে চলতি বছর হয়তো দুটি কোম্পানি একই সঙ্গে ডিভাইসগুলো বাজারে আনতে পারে।

হুয়াওয়ের পেটেন্ট আবেদনের তথ্য সম্প্রতি প্রকাশ করেছে আইটিহোম। প্রাপ্ত তথ্যানুযায়ী, নতুন ডিভাইসটি ভাঁজ করা অবস্থায় ইংরেজি জেড অক্ষরের আকার ধারণ করবে। ভাঁজের জন্য ডিভাইসে আলাদা দুটি হিঞ্জ সিস্টেম থাকবে। এ ডিভাইসের অন্যতম একটি ফিচার হলো দ্বিতীয় হিঞ্জে থাকা ডিসপ্লেটি বাইরের দিকেও খোলা যাবে। ফলে ডিভাইস ভাঁজ করা থাকলেও ডিসপ্লের তৃতীয় অংশটি পুরোপুরি ব্যবহার করা যাবে।

গঠনগত সমস্যার কারণে এখন পর্যন্ত তিন ভাঁজযুক্ত স্মার্টফোন বাজারে আসেনি। কেননা যন্ত্রাংশের কারণে এর ওজন বেড়ে যাবে এবং ব্যবহার করাও কঠিন হয়ে উঠবে। তবে হুয়াওয়ের পেটেন্ট সূত্রে জানা গেছে, কোম্পানির নতুন এ ডিভাইসের প্রতিটি যন্ত্রাংশের ওজন আলাদা থাকবে। ফলে ডিভাইসের ওজনও তুলনামূলক কম থাকবে। হুয়াওয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত নতুন এ স্মার্টফোন বাজারজাতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি