বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
26.8 C
Dhaka

স্যামসাং আনপ্যাকড ইভেন্ট-ওয়েলকাম টু দ্য এভরিডে এপিক

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ১৪ জানুয়ারি গ্যালাক্সি সিরিজের নতুন ফোনের উন্মোচন অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছে স্যামসাং। গত কয়েক সপ্তাহ ধরে ইন্টারনেটে গুজব রটেছে যে স্যামসাং এর এস-সিরিজের নতুন লাইনআপ নিয়ে আসছে। সাধারণত স্যামসাং তাদের ‘এস’-সিরিজের ফোনগুলো ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে উন্মোচন করলেও ধারণা করা হচ্ছে এবার এক মাস আগেই উন্মোচন করতে পারে ব্র্যান্ডটি।

ইন্টারনেটে কয়েকটি ছোট টিজার মুক্তি পেয়েছে, যেখানে দেখা গেছে ধোঁয়াশাচ্ছন্ন কালো আয়তাকার আকৃতির কিছু একটা স্বচ্ছ একটি কিউবের ভেতরে ভাসছে। অন্যদিকে আরেকটি টিজারে দেখা গেছে একজন ব্যক্তি একটি স্বচ্ছ বাক্সে সার্ফিং করছেন, তারপর আরো বিস্তারিতভাবে দেখানোর জন্যে একটি নির্দিষ্ট জায়গায় জুম করা হয়। এ অনুষ্ঠানের ট্যাগলাইন -‘ওয়েলকাম টু দ্য এভরিডে এপিক’, এবং আপাতদৃষ্টিতে, এই ডিভাইসগুলো দৈনন্দিন জীবনে এক অসাধারণ অভিজ্ঞতার সঞ্চার করবে।

গত বছর প্রতিষ্ঠানটি স্যামসাং গ্যালাক্সি এস২০, এস২০+, এস২০ আল্ট্রা এবং এস২০এফই ৫জি (ফ্যান এডিশন) বাজারে আনে। বছরের শেষ দিকে ‘ডিসপ্লেমেট’ থেকে গ্যালাক্সি এস২০ আল্ট্রা ‘বেস্ট স্মার্টফোন ডিসপ্লে’র খেতাব অর্জন করে। উদ্ভাবন এবং অনন্য ফিচারে স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজের ফোনগুলো বিশ্বব্যাপী সকলের মুগ্ধতা লাভ করে।

এ কারণে, আনপ্যাকড ইভেন্টে স্যামসাং সবার জন্যে কী নিয়ে আসছে তা জানতে উদগ্রীব হয়ে আছে প্রযুক্তিপ্রেমীরা। ১৪ জানুয়ারি, ২০২১ তারিখে বাংলাদেশ সময় রাত ৯টায় অনুষ্ঠানটি সরাসরি দেখার জন্য স্যামসাং ডট কমে চোখ রাখতে হবে।

এছাড়াও, স্যামসাং -এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি দেখা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি