মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
28 C
Dhaka

স্যামসাংকে টেক্কা দিল ভিভো

স্মার্টফোন বিক্রিতে স্যামসাংকে পেছনে ফেলেছে বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ভিভো। করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই ভারতের বাজারে চলতি বছরের প্রথম তিন মাসে এ মাইলফলক অর্জন করেছে ক্যামেরা, মিউজিক, ডিজাইন ও পারফরমেন্স বিবেচনায় অন্যতম সেরা এ ব্র্যান্ডটি।

সম্প্রতি আন্তর্জাতিক প্রযুক্তি বাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিস এ তথ্য প্রকাশ করেছে। সিঙ্গাপুরভিত্তিক এ সংস্থাটির তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত ভারতের মোবাইল ফোন বাজারের ১৯ দশমিক ৯ শতাংশ দখল করেছে ভিভো। স্যামসাংয়ের দখলে ১৮ দশমিক ৯ শতাংশ বাজার। এই তিন মাসে ৬৭ লাখ ভিভো ফোন বিক্রি হয়েছে, যা গত বছর ছিলো ৪৫ লক্ষ। গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত স্যামসাংয়ের বিক্রি ছিলো ৭৩ লাখ। এটি এ বছর কমে হয়েছে ৬৩ লাখ।

বিক্রিসংখ্যা বিবেচনায় ভারতের বাজারে এখন শীর্ষে রয়েছে শাওমি। তবে শাওমি ফোন বিক্রি বৃদ্ধির বার্ষিক হার ৮ দশমিক ৪ শতাংশের বিপরীতে ভিভো ফোন বিক্রির হার ৪৮ দশমিক ৯ শতাংশ নিয়ে দ্রæত গতিতে সামনে এগিয়ে যাচ্ছে।

ভিভো বাংলাদেশ জানায়, গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ভিভো। সে অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবন এবং মোবাইলে প্রয়োগ করা হয়। একইসঙ্গে গ্রাহকদের সাধ্য এবং স্মার্টফোনের স্থায়িত্ব ও পারফরমেন্স গতির উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। ভারতে স্যামসাংকে পেছনে ফেলে ভিভো ফোনের বিক্রি বৃদ্ধি তারই প্রমাণ। বাংলাদেশেও আমরা এর প্রতিফলন দেখছি। বাংলাদেশেও ভিভো ফোনের বিক্রি দ্রæত বাড়ছে। বাজারও বেড়েছে। ভারতের বাজারে এগিয়ে যাওয়া বাংলাদেশের বাজারেও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

চলমান করোনা সংকটে হটলাইনের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করছে ভিভো। নতুন ফোন বিক্রি হচ্ছে অনলাইনে। এছাড়া ক্রেতাদের সুবিধার জন্যে ওয়ারেন্টির মেয়াদও বাড়ানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

দেশের বাজারে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’

টেকভিশন২৪ ডেস্ক: টেকনো সম্প্রতি বাংলাদেশে এর ‘স্পার্ক ৫০’ সিরিজের...

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এর জনপ্রিয়...

নববর্ষে ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে থাকবেন তাহসান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন...

ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘ইয়ুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: ঢাকা শিক্ষিত তরুণদের প্রথাগত ডিগ্রির মোহ থেকে...

বিসিএসের উদ্যোগে মাদারবোর্ড রিপেয়ার ও সার্ভিসিং কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: সম্ভাবনাময় তরুণদের দক্ষতানির্ভর কর্মসংস্থানের সুযোগ করে দিতে...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি