বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

স্মার্টফোন কিনে দুবাই গিয়ে সরাসরি টি২০ বিশ্বকাপ দেখার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দুবাইয়ে অনুষ্ঠেয় আসন্ন আইসিসি টি২০ বিশ্বকাপ খেলা মাঠে বসে দেখার সুযোগ করে দিচ্ছে শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনে অংশ নিয়ে ভাগ্যবানরা বিশ্বকাপ দেখার সুযোগ পাবেন। ক্যাম্পেইনটি চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। ওইদিন থেকেই দুবাই ও ওমানে বিশ্বকাপ শুরু হওয়ার কথা রয়েছে। 

অপো জানায়, ক্রিকেটপ্রেমী বাংলাদেশীদের কথা চিন্তা করেই তারা এমন অফার নিয়ে এসেছেন। বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেওয়ায় এই আনন্দ আরো দ্বিগুণ হয়েছে। আনন্দকে আরো বাড়িয়ে দিতে তারা ‘ড্রিম টু দ্য ওয়ার্ল্ড কাপ, বাই অপো অ্যান্ড উইন ট্রিপ টু দুবাই’ শিরোনামে ক্যাম্পেইন নিয়ে এসেছেন। এখানে যেকেউ অপো ফোন কিনে ভাগ্যবান হলে দুবাইয়ে যাওয়ার সুযোগ পাবেন।

ক্যাম্পেইন চলাকালীন অনলাইন বা অফলাইনে অপোর নির্দিষ্ট মডেলের এফ১৯, এফ১৯ প্রো এবং রেনো৫ স্মার্টফোন কিনলে লটারিতে অংশ নিতে পারবেন।

শুধু https://oppobangladesh.com/lottery/ লিংকে প্রবেশ করে ক্রেতার নাম, ফোন নাম্বার, আইএমইআই নাম্বারসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য দিতে হবে। তারপর অপো ক্যাম্পেইন শেষ হওয়ার সাথে সাথে লাইভ লটারি সিস্টেমে ভাগ্যবান বিজয়ীদের নাম ঘোষণা করবেন।  ভাগ্যবান হলে তবেই মিলবে দুবাইয়ে যাওয়ার সুযোগ। 

এখানেই শেষ নয়। কেউ দুবাইয়ে যাওয়ার সুযোগ না পেলেও জিপি, বাংলালিংক, রবি ও এয়ারটেল গ্রাহকরা ২০ জিবি পর্যন্ত ডাটা বান্ডেল অফার পাবেন।

উল্লেখ্য, ফ্লাগশিপ কিলার অপো এফ১৯ প্রো ফোনে রয়েছে ডুয়েল ভিউ  ও এআই কালার প্রোর্টেট ভিডিও, রেনো গ্লো ইফেক্টের সাথে রয়েছে নতুন ক্রিস্টাল সিলভার ডিজাইন, ৩০ ওয়াট ভুক ফ্লাশ চার্জ ও গেম ফোকাস মোড। হার্ডওয়্যার ও সফটওয়্যার এর দুর্দান্ত পারফরমেন্স ফোনটিকে দিয়েছে বাজারে অপ্রতিদ্বন্দ্বীর তকমা। অন্যদিকে, ৬৪ মেগাপিক্সেলের কোয়াড রিয়্যার ক্যামেরা সম্বলিত রেনো৫ ফোনে রয়েছে এআই মিক্সড পোর্ট্রেট ও ডুয়েল ভিউ ভিডিও। চোঁখ ধাঁধাঁনো কালার, ডিজাইন ও পারফরমেন্সের কারণে রেনো সিরিজের ফোনের অন্যরকম গ্রহণযোগ্যতা রয়েছে। রেনো৫ ও তার ব্যতিক্রম নয়। এর রয়েছে ৮জিবি র‌্যাম, ১২৮ জিবি রম, ৮ ন্যানো মিটার স্ন্যাপড্রাগন ৭২০জি চিপসেট এবং ৯০ হার্জট রিফ্রেশ রেট ব্যবহারকারীর লাইফস্টাইলে আনবে ভিন্নতা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি