সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
17 C
Dhaka

স্বয়ংক্রিয় স্ক্যানিং সুবিধায় না থেমেই ফ্লাইওভারে টোল পরিশোধ করুন   

টেকভিশন২৪ ডেস্ক: এখন বিকাশে দেশের দীর্ঘতম মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল পরিশোধ করে কোথাও না থেমেই ফ্লাইওভার ব্যবহার করতে পারছেন গ্রাহকরা।

ফ্লাইওভারের আটটি বের হওয়ার পথে প্রথাগত পদ্ধতিতে টোল দেয়ার জন্য অপেক্ষা না করে যানবাহনের গায়ে লাগানো আরএফআইডি স্টিকারের স্বয়ংক্রিয় স্ক্যানিং এর মাধ্যমে সরাসরি পার হওয়ার সুযোগ তৈরি করেছে বিকাশের এই সেবা। স্টিকারযুক্ত যানবাহনগুলো ফ্লাইওভার থেকে নামার সময় ‘টি’ চিহ্নিত লেন ব্যবহার করবে এবং সেখানে স্বয়ংক্রিয়ভাবে বার খুলে যাবে। ফলে বাড়তি কোন সময়ই লাগবে না।

চার চাকা বিশিষ্ট বা তার উর্দ্ধের যানবাহনের জন্য একবারে ১টি থেকে সর্বোচ্চ ১০০টি যাত্রার টোল বাড়তি কোন চার্জ ছাড়াই বিকাশে পরিশোধের সুযোগ রয়েছে।

দুই ধাপে বিকাশে টোল পরিশোধ করতে হয়। বিকাশ অ্যাপের সাজেশন থেকে ‘ফ্লাইওভার টোল’ ক্লিক করে অথবা সরাসরি https://mmhf.com.bd/ এই লিংকে ক্লিক করে প্রথম ধাপে ১০০ টাকা (প্রতিটি গাড়ীর জন্য) পরিশোধ করে প্রথমবার নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন ফি বিকাশেই পরিশোধ করা যাবে। নিবন্ধন হয়ে গেলে সায়েদাবাদ জনপথ মোড় এর সেন্ট্রাল প্লাজা থেকে আরএফআইডি ট্যাগ বা স্টিকার সংগ্রহ করতে হবে।

পরের ধাপে একই ওয়েবসাইটে অ্যাড ট্রিপ অপশন থেকে পে উইথ বিকাশ নির্বাচন করতে হবে। এরপর ট্রিপ সংখ্যা, বিকাশ অ্যাকাউন্ট নম্বর, ভেরিফিকেশন কোড ও পিন দিয়ে টোল পরিশোধ সম্পন্ন করা যাবে। টোল পরিশোধের পদ্ধতি https://www.bkash.com/toll-payment -এই লিংকটি ক্লিক করেও জেনে নিতে পারবেন গ্রাহক।

মেয়র হানিফ ফ্লাইওভারের ওয়েবসাইট থেকে টোলের হিসাব ও তথ্য দেখে নিতে পারবেন গ্রাহক।

ঢাকার সঙ্গে দেশের অধিকাংশ অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে এবং যানজট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে নির্মিত মেয়র হানিফ ফ্লাইওভারে ফ্লাইওভারটি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি