সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত নতুন গেমিং স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত নতুন গেমিং স্মার্টফোন বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। যার মডেল ‘প্রিমো আরএক্সএইট মিনি’। মিড রেঞ্জের ফোনটিতে আরো থাকছে বড় ডিসপ্লে, শক্তিশালী র‌্যাম-রম, ফাস্ট চার্জিং, ট্রিপল ব্যাক ক্যামেরাসহ আকর্ষণীয় সব ফিচার।

ওয়ালটন সেল্যুলার ফোন মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন বলেন, আধুনিক জীবনের অন্যতম অনুসঙ্গ স্মার্টফোন। যোগাযোগের পাশাপাশি বিনোদনসহ বিভিন্ন কাজে সবাই স্মার্টফোন-নির্ভর। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে গেমিং স্মার্টফোনের আবেদন খুব বেশি। আর কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত ফোন গেমিংয়ের জন্য আদর্শ। এ প্রসেসরযুক্ত ফোনের পারফরর্মেন্সও বেশি। সবদিক বিবেচনায় ওয়ালটন ‘প্রিমো আরএক্সএইট মিনি’ স্মার্টফোনের কনফিগারেশন সাজানো হয়েছে। যা সহজেই স্মার্টফোনপ্রেমীদের মন কেড়ে নেবে।

এতে থাকছে ৬.৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ৪ গিগাবাইট র‌্যাম এবং ৬৪ গিগাবাইট ইন্টারন্যাল মেমোরি। ১৮ ওয়াট টাইপ সি ফাস্ট চার্জিংসহ এতে রয়েছে সিকিউরিটি স্লাইডার সুবিধা। ফোনটির পেছনে থাকছে সনি সেন্সরযুক্ত ১২, ৮ এবং ৫ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা।

ফোনটির অন্যান্য কনফিগারেশন ও মূল্য এখনো প্রকাশ করেনি ওয়ালটন। তবে মিড রেঞ্জের ফোনটির দাম ১০ থেকে ১২ হাজার টাকার মধ্যে হবে বলে জানা গেছে।

প্রথম ও একমাত্র বাংলাদেশি মোবাইল ফোন উৎপাদনকারি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডারডাইজেশন’ (আইএসও) সনদ রয়েছে ওয়ালটন মোবাইলের।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি