রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডকে ৪৩ কোটি টাকার চেক হস্তান্তর করেছে আইডিয়া প্রকল্প

টেকভিশন২৪ ডেস্ক:  স্টার্টআপদের নতুন উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করে দেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে ২০১৬ সাল থেকে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)”।

মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ- এর সূদুরপ্রসারী দিকনির্দেশনার মাধ্যমে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি এর বলিষ্ঠ নেতৃত্বে এই প্রকল্প গ্রহণ করেছে নানা উদ্যোগ। ইতোমধ্যে, iDEA প্রকল্পের একটি দক্ষ সিলেকশন কমিটির মাধ্যমে প্রি-সীড পর্যায়ে ১৭৯টি ইনোভেটিভ স্টার্টআপকে অনুদান প্রদানের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।

সীড ও গ্রোথ পর্যায়ের স্টার্টআপদের ইক্যুইটি অর্থায়নের জন্য iDEA প্রকল্পের মাধ্যমে গত মার্চ ২০২০ এ গঠিত হয় দেশের সর্বপ্রথম সম্পূর্ণ সরকারি মালিকানাধীন একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি “স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড”। এই কোম্পানির মাধ্যমে স্টার্টআপদেরকে সীড স্টেজে সর্বোচ্চ ১ কোটি এবং গ্রোথ স্টেজে প্রতি রাঊন্ডে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত সর্বোচ্চ ৪৯% ইক্যুইটি বিনিয়োগের সুযোগ রয়েছে। “স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড” কোম্পানিকে সীড ও গ্রোথ পর্যায়ের উদ্যোক্তাদের উন্নয়নে iDEA প্রকল্প থেকে ৪৩ কোটি টাকা প্রদান করা হচ্ছে। এরই প্রেক্ষিতে, স্টার্টআপদের ইক্যুইটি বিনিয়োগের লক্ষ্যে “iDEA প্রকল্প” কর্তৃক ৩টি ধাপে যথাক্রমে ৭ কোটি, ১০ কোটি এবং ৬ কোটি অর্থাৎ সর্বমোট ২৩ কোটি টাকা “স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড” কোম্পানিকে প্রদান করা হয়েছে। আগামী ২০২১-২২ অর্থবছরে উক্ত কোম্পানিকে বাকি আরো ২০ কোটি টাকা প্রদান করবে এই প্রকল্প।

গত ১৪ জুন ২০২১ সোমবার ঢাকা আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারে iDEA প্রকল্পের সভাকক্ষে বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ও iDEA প্রকল্পের পরিচালক মোঃ আব্দুর রাকিব “স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড” কোম্পানিকে ৩য় ধাপের ৬ কোটি টাকার চেক প্রদান করেন। “স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড” এর পক্ষে এই চেকটি গ্রহণ করেন প্রতিষ্ঠানটির কোম্পানি সেক্রেটারি এ বি এম মনিরুল ইসলাম।

এইভাবে বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে নানাভাবে ভূমিকা রেখে চলেছে আইসিটি ডিভিশনের iDEA প্রকল্প। স্টার্টআপদের অর্থায়নের পাশাপাশি তাদের প্রশিক্ষণ, মেন্টরিংসহ দেশিয় ও আন্তর্জাতিক নেটওয়ার্কিং এর জন্যও এ প্রকল্প বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি