বুধবার, জুলাই ২২, ২০২৬
28.8 C
Dhaka

সেটিংস বদলে ফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে

টেকভিশন২৪ ডেস্ক : স্মার্টফোনে নিজেদের বিভিন্ন ছবি, ভিডিও, জরুরি ফাইল সংরক্ষণ করেন সবাই। তবে এতো সব ফাইল সংরক্ষণ করার ফলে ফোনের স্টোরেজ অল্প দিনেই ফুল হয়ে যায়। ফোনের স্পিড কমে যায়, তো কখনো বারবার হ্যাং করে। অ্যাপ খুলতেও অনেকক্ষণ লেগে যায়। অধিকাংশ সময় ফোন পুরোনো হয়ে গেলে এমনটা হয়। ছবি, অ্যাপ, ভিডিও, ডকুমেন্টসে ভর্তি মোবাইলে গতি কমে যায়।

খুব সহজেই ফোনের সেটিংসে সামান্য পরিবর্তন করেই এই সমস্যার সমাধান করতে পারেন। ফোন রিসেট করে নিতে পারেন। ফ্যাক্টরি রিসেটের অর্থ হলো ফ্যাক্টরিতে তৈরি হওয়ার পর ফোন যেমন ছিল, ঠিক সেরকম হয়ে যাবে। অর্থাৎ একেবারে নতুন।

অ্যান্ড্রয়েড ফোন রিসেটের অনেক সুবিধা রয়েছে। এতে ফোন নতুনের মতো হওয়ার পাশাপাশি অব্যবহৃত অ্যাপও ডিলিট হয়ে যায়। ডিভাইসের স্টোরেজ ফাঁকা হয়। পাশাপাশি কোনো ধরনের ম্যালওয়্যার থাকলে তাও ডিলিট হয়ে যায়।

ফোন রিসেট করার জন্য অ্যান্ড্রয়েডে ‘ফ্যাক্টরি রিসেট’ নামে অপশন রয়েছে। ফোন রিফ্রেশ করতে চাইলে এর থেকে ভালো উপায় আর হয় না। পুরোনো ফোন বিক্রি করার আগেই ফ্যাক্টরি রিসেট করা উচিত। তবে হ্যাঁ, ফ্যাক্টরি রিসেট করলে সব ডাটা ডিলিট হয়ে যাবে। তাই আগে থেকে ব্যাক আপ নিয়ে রাখাই ভালো। এছাড়া ফুল চার্জ দিয়ে রিসেট শুরু করা করুন। ফ্যাক্টরি রিসেট চলাকালীন ফোনের চার্জ শেষ হয়ে গেলে আবার নতুন করে সব শুরু করতে হবে।

>> প্রথমে ফোনের সেটিংস খুলতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘সিস্টেম’ অপশনে।
>> এখানে নিচে স্ক্রোল করলেই রিসেট অপশন পাবনে। এবার এই অপশনে ক্লিক করুন।
>> ‘ইরেজ অল ডাটা’ অপশন পাবেন। কিছু ডিভাইসে এই অপশনের নাম ‘ফ্যাক্টরি রিসেট’।
>> এরপর পিন লিখতে হতে পারে। তবে সব ডিভাইসে পিন চায় না। কাজটি করলেই ফোন রিসেট হয়ে যাবে।-সূত্র: জাগোনিউজ২৪.কম

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি