সোমবার, জুন ৮, ২০২৬
35.7 C
Dhaka

সিঙ্গাপুরে কোভিড-১৯ এ ডিভাইসনির্ভর মেডিক্যাল সেবা পাবে বাংলাদেশী শ্রমিকরা

সিঙ্গাপুর ও অন্যত্র অবস্থানকারী বাংলাদেশী শ্রমিকদের কোভিড নাইন্টিন সম্পর্কে অংশগ্রহণমূলক শিক্ষা ও পরামর্শ প্রদানের উদ্দেশ্যে শুরু হচ্ছে ‘বর্ডারলেসডটক্লিনিক’। বর্ডারলেস হেলথকেয়ার গ্রুপের ক্লিনিক-অব-দ্য-ফিউচার প্ল্যাটফর্ম-এর সহায়তায় প্রতিষ্ঠিত এই উদ্যোগে বাংলাদেশভিত্তিক চিকিৎসকদের সহায়তা দিতে আরো আছে ইন্টারন্যাশনাল মেডিক্যাল রিসোর্সেস বাংলাভাষী চিকিৎসকদের নিয়ে সীমান্তবিহীন সহ-সেবা শুরু করতে যাচ্ছে বিশ্বের কেভিড নাইন্টিন বিশেষজ্ঞরা। 

সিঙ্গাপুর এবং অন্যান্য দেশে রয়েছেন সুবিধাবঞ্চিত বাংলাদেশী শ্রমিক। এদের অনেকেই আবার কোভিড নাইন্টিন আক্রান্ত। এসব শ্রমিকদের সম্পূর্ণ স্বাস্থ্যসুরক্ষাসেবা প্রদানের লক্ষ্যে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বর্ডারলেস হেলথকেয়ার গ্রুপ (বিএইচজি)।

বর্ডারলেস ক্লিনিক একটি ডিভাইসনির্ভর টেলিমেডিসিন ইঞ্জিন; এই ধরণের উদ্যোগ বিশ্বে প্রথম; এখানে বহুভাষিক ভিডিও কলসেন্টার ছাড়াও আছে বিশ হাজারের বেশি সুসম্পাদিত চিকিৎসা বিষয়ক তথ্য এবং বিখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞদের আন্তর্জাতিক নেটওয়ার্ক। এর সঙ্গে শিগগিরই যুক্ত হতে যাচ্ছে বাংলাভাষী চিকিৎসকেরা; যাতে সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ অন্যান্য দেশে থাকা কোভিড নাইন্টিন আক্রান্ত বাংলাদেশী শ্রমিকরা সুবিধা পেতে পারে।

এই জনহিতকর উদ্যোগে সীমান্তহীন কোভিড নাইন্টিন যোদ্ধাদের অংশ হওয়ার জন্য বাংলাদেশের চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে বর্ডারলেস হেলথকেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. ওয়েই সিয়াঙ উ বলেছেন, এই অর্থবহ সামগ্রীক সুস্থতা কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে দূরদেশে, অচেনা পরিবেশে থাকা কোভিড নাইন্টিন আক্রান্ত শ্রমিকদের মনোবল বৃদ্ধি করা। আমাদের বাংলাভাষী স্বেচ্ছাসেবীরা তাদের জন্য নানা ধরণের দূরবর্তী স্বাস্থ্যশিক্ষা দেবেন। পাশাপাশি সম্পূর্ণ সুস্থতা কর্মসূচির আওতায় তাঁরা কোভিড নাইন্টিন আক্রান্তদের পরিবারের সদস্যদেরও কো-কেয়ার টেলিমেডিসিনে অংশগ্রহণের ব্যবস্থা করবেন। ডর্মিটোরিগুলো বর্ডারলেস ক্লিনিক প্ল্যাটফর্ম বসানোর জন্য আবেদন করতে পারবেন। এটা বিনামূল্যে বসিয়ে দেয়া হবে। আর এই প্রোগ্রাম দেখা যাবে টেলিভিশনের মাধ্যমে। ফলে প্রতিটি ডর্মিটোরির হলঘরে এই সেবা পাওয়া যাবে।

এই উদ্যোগে সম্পৃক্তদের সঙ্গেও নানাভাবে যোগাযোগ করা যাবে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ও পোর্টালের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের সঙ্গে যোগাযোগ ও তাদের সম্পর্কে তথ্যাদি সংগ্রহ করা যাবে। এই বাংলা গণশিক্ষা কার্যক্রম এ মাসেই শুরু হবে। এর সাথেই আরম্ভ করা হবে মতবিনিময়মূলক বর্ডারলেস কো-কেয়ার সেশন। বাংলাদেশ হাইকমিশনের তথ্যানুযায়ী অন্তত দেড় লাখ বাংলাদেশী শ্রমিক রয়েছে সিঙ্গাপুরে; যারা বিশাল অঙ্কের বিদেশী মুদ্রা প্রতি মাসে দেশে পাঠাচ্ছে। অনন্ত এক কোটি প্রবাসী বাংলাদেশী শ্রমিকের প্রতি বছর পাঠানো ১৫০০ কোটি ডলারের বেশি বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিকে চাঙ্গা করছে। আর এটাই তৈরি পোশাক শিল্পের পর দ্বিতীয় সর্বোচ্চ।

বর্ডারলেস হেলথকেয়ার গ্রুপের লক্ষ্য সীমান্তহীন কোভিড নাইন্টিন যোদ্ধাদের সঙ্গে কাজ করা। পাশাপাশি বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের নিয়ে প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের জন্য হার্টওয়ার গড়ে তোলা। কারণ এসব শ্রমিকদের ত্যাগেই তৈরি হচ্ছে সারবিশ্বের অবকাঠামো। এই সম্পূর্ণ সুস্বাস্থ্য কর্মসূচিকে সেভাবেই পরিচালিত করা হবে যেভাবে তারা এবং তাদের পরিবার এই কল্যাণকর সুবিধার অংশ হতে পারে।

সেবাটি সম্পর্কে আরো জানুন : https://www.borderless.clinic/

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি