রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
29.1 C
Dhaka

সাইবার ট্রাকের সব ইউনিট ফেরত

টেকভিশন২৪ ডেস্ক: বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা নিজদের তৈরি সাইবার ট্রাক নিয়ে বেশ ঝামেলা পোহাচ্ছে। চলতি বছরের শুরুতে অটোপাইলট সুরক্ষা সিস্টেমে সমস্যা থাকায় যুক্তরাষ্ট্র থেকে ১৬ লাখ ২০ হাজার ইউনিট গাড়ি ফেরত নেয়। এরপর একই কারণে চীন থেকেও বিপুল পরিমাণ গাড়ি ফেরত নিতে বাধ্য হয় ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানিটি।

সম্প্রতি সাইবার ট্রাকের এক্সিলেটর প্যাডেলে ত্রুটি শনাক্তের পর অগ্রিম ফরমাশ দেওয়া ক্রেতাদের কাছে গাড়ি সরবরাহ কার্যক্রম বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এবার এক্সিলেটর প্যাডেলের ত্রুটি মেরামতের জন্য নিজেদের সরবরাহ করা সব সাইবার ট্রাক ফেরত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টেসলা। ৩০ নভেম্বর প্রথমবারের মতো ১০ থেকে ১২টি সাইবার ট্রাক ক্রেতাদের সরবরাহ করে টেসলা। এরপর পর্যায়ক্রমে ক্রেতাদের কাছে ৩ হাজার ৮৭৮টি সাইবার ট্রাক সরবরাহ করে প্রতিষ্ঠানটি। টেসলার তথ্যমতে, নভেম্বর থেকে এ বছরের ৪ এপ্রিল পর্যন্ত তৈরি সব সাইবার ট্রাকের এক্সিলেটর প্যাডেল পরিবর্তন করা হবে। ফলে ক্রেতাদের কাছে সরবরাহ করা সব সাইবার ট্রাকই ফেরত নিতে যাচ্ছে টেসলা।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) জানিয়েছে, সাইবার ট্রাকে থাকা ত্রুটির কারণে প্যাডেল প্যাডে বেশি জোরে চাপ দিলে তা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পাশাপাশি আটকেও যেতে পারে। ফলে যাত্রীরা দুর্ঘটনায় পড়তে পারেন।-সূত্র: দৈনিক যুগান্তর ।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি