Monday, October 12, 2026
34.3 C
Dhaka

সময়কে জয় করার নতুন গল্প নিয়ে সিম্ফনি আই৯৯

টিভি২৪ ডেস্ক:  পুরো বিশ্বই এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সাথে আছে নিউ নরমাল এ্যাডপ্ট করে জীবন এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ।

মজার ব্যাপার হচ্ছে আমরা যে যেখানে আছি, যে পেশাতেই আছি আমরা মোটামুটি সময়ের এই চ্যালেঞ্জটা সাফল্যের সাথেই পার করে সময় জয়ের নতুন গল্প লিখছি।

আগে যে কাজটি আমরা অফিসে বসে করতাম তাই এখন আমরা বাসা থেকে মোবাইলের মাধ্যেম করছি, আগে যে ছাত্র ছাত্রী স্কুল কলেজ বা ভার্সিটিতে গিয়ে ক্লাস করতো তারাই এখন ক্লাস করছে বাসায় বসে মোবাইলের মাধ্যমে। যে শিক্ষক ক্লাসরুমে ক্লাস নিতেন তিনিই এখন বাসায় থেকে ক্লাস নিচ্ছেন মোবাইলের মাধ্যমে। অফিসের মিটিংও হচ্ছে মোবাইলের মাধ্যমে।

ফলে অনলাইন ক্লাস হোক বা অফিসের মিটিং এগুলোর জন্য মিনিমাম বড় ডিসপ্লে এবং ভালো মানের ক্যামেরার স্মার্টফোন দরকার হয়। যারা সাধ্যের মধ্যে সময় কে জয় করার নতুন গল্প লিখতে চান তাদের জন্য সিম্ফনির নতুন স্মার্টফোন সিম্ফনি আই৯৯।

২৮২ পিক্সেল ডেনসিটি এবং ৬.০৯ এইচডি প্লাস ভি নচ আইপিএস ডিসপ্লের এই হ্যান্ডসেটটিতে আছে লেটেস্ট এ্যান্ড্রয়েড ১০।  ১.৬ গিগাহার্জ অক্টাকর প্রসেসর এর সাথে আছে ২জিবি ডিডিআর ফোর র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। চমৎকার ক্যামেরার বড় ডিসপ্লে এবং ফোরজি কানেক্টিভিটির কারনে অনলাইন ক্লাস করা বা ক্লাস নেওয়া বা অফিসিয়াল মিটিং হবে আরো বেশী সাবলীল। মেমোরি কার্ডের মাধ্যমে ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত।

৮ মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা এবং ১৩+২ মেগাপিক্সেল এর ডুয়াল ব্যাক ক্যামেরা থাকছে সিম্ফনি আই৯৯ ফোনটিতে। ব্যাক ক্যামেরার এ্যাপারচার ১.৯ এবং ফ্রন্ট ক্যামেরার এ্যাপারচার ২.০। ক্যামেরার উল্ল্যেখযোগ্য মোড গুলো হলো ম্যানুয়াল, ওয়াটার মার্ক, এই আই, প্যানরোমা, টাইম ল্যাপস, বোকেহ, কম্পোজিশন লাইন, টাচিং ফটোগ্রাফি, স্মাইল শাটার, আডিও নোট, ফেস বিউটি, এইচডিআর, কিউ আর কোড, বার্স্ট, মিরর রিফলেকশন, ভলিউম কি ফাংশন, ফিঙ্গার ক্যাপচার, পিকচার সাইজ, কাউন্টডাউন ডিউরেশন এবং ফিল্টার্স।

আছে ৩৫০০ এমএএইচ এর লি পলিমার ব্যাটারি যা দিয়ে টুজি বা থ্রিজি নেটওয়ার্ক এ কথা বলা যাবে ২১ ঘন্টা এবং ফোরজিতে ভিডিও কলিং হবে ৩.৫ ঘন্টা।

সবধরনের মাল্টিমিডিয়া সুবিধাসহ জি সেন্সর, লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ছাড়াও এই হ্যান্ডসেটটিতে আছে মাল্টিফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেইস আনলক সুবিধা।

উল্ল্যেখযোগ্য অন্যান্য কিছু ফিচারের মধ্যে আছে স্ক্রীণ রেকোর্ডার, ডার্ক মোড, বোথ ক্যামেরা এ আই সিন রিকগনেশন, স্মার্ট কন্ট্রোল এবং স্মার্ট জেশচার।

ক্যারিবিয়ান ব্লু, অ্যামাজন গ্রীন, আইরিশ পার্পল এবং পারশিয়ান ব্লু এই চারটি কালারের এই হ্যান্ডসেটটির দাম মাত্র ৬,৯৯০ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি