মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
25.9 C
Dhaka

সফলতার ৮ বছরে ‘ইশিখন ফ্যামিলি কংগ্রেস’

টেকভিশন২৪ ডেস্ক: সফলতার আট বছর পূর্তিতে দেশের স্বনামধন্য আইটি এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইশিখন.কম আয়োজন করেছে বর্ণিল ‘ইশিখন ফ্যামিলি কংগ্রেস ২০২৩’। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠানটি ইশিখন পান্থপথ ক্যাম্পাসের সন্নিকটে ড্যাফোডিল কনকর্ড টাওয়ারের বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এই আনন্দময় সময়কে একসঙ্গে উদযাপনের লক্ষ্যে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ সব আইটি উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, ইশিখনের দেশসেরা সব শিক্ষক, শীর্ষ সফল শিক্ষার্থীদের কিছু অংশ।

বর্ণিল এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালেরকণ্ঠের সম্পাদক শাহেদ মোহাম্মদ আলী। তিনি ফ্রিল্যান্সারদের স্বাস্থ্য সচেতন হয়ে কাজ করার পরামর্শ দেন। সেই সঙ্গে  ইশিখনের প্রতিষ্ঠাতা, তরুণ উদ্যোক্তা ইব্রাহিম আকবরকে দেশকে এগিয়ে নিতে এ সাফল্য অব্যাহত রাখার পরামর্শ দেন। যিনি নিজে তরুণ হয়ে ফ্রিল্যান্সিং ও আইটি প্রতিষ্ঠান গড়ে তুলে হাজারো তরুণের স্বপ্ন বাস্তবায়ন করতে সাহায্য করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির প্রেসিডেন্ট রেজওয়ানা খান। তিনি বলেন, ইশিখন দেশের তরুণ তরুণীদের স্বল্প খরচে এবং কিছু ক্ষেত্রে ফ্রি কোর্স করিয়ে দক্ষ জনপদ তৈরির পাশাপাশি স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করছে।

ইশিখনের প্রতিষ্ঠাতা ইব্রাহিম আকবর বলেন, অনলাইন প্রশিক্ষণে আমরা সারাদেশ থেকে স্বনামধন্য সব শিক্ষকদের ইশিখনের অন্তর্ভুক্ত করার চেষ্টা করি। তাই সারাদেশে ইশিখনের শত শত শিক্ষক ছড়িয়ে আছেন, অনেকের সঙ্গেই আমাদের এর আগে সরাসরি দেখা হয়নি। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী এবং ইশিখনের কর্মীদের বন্ধন আরো সুদৃঢ় হল। আমরা যে দেশব্যাপী একটাই পরিবার, এখানে তারই প্রতিফলনের পুনরাবৃত্তি ঘটেছে।

বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম ফুয়াদ বলেন, গতানুগতিক শিক্ষা নিয়ে যেখানে একজন গড় মানের শিক্ষার্থী চাকরি যোগাতে হিমশিম খায় সেখানে প্রোগ্রামিং, ওয়েব ডিজাইনিং, এথিকাল হ্যাকিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদির মত যে কোন বিষয়ে বিশেষায়িত জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা দেশ বিদেশের প্রতিষ্ঠানে ফ্রীল্যান্সিং তথা সরাসরি কাজের সুযোগ অর্জন করতে পারে।

সফলতার ৮ বছর উপলক্ষ্যে সারাদেশ থেকে ইশিখনের ৩০ জন সেরা শিক্ষক, ৬ জন সেরা কমকর্তা-কর্মচারি এবং শীর্ষ আয় করা ১৫ জন শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ইশিখন তাদের আসন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার টেস্টিং, ব্লক চেইন ডেভেলপমেন্ট এই ৩টি নতুন কোর্স ঘোষণা করেছে। অনুষ্ঠান উপলক্ষ্যে উক্ত কোর্স সমূহে ১ম ১০জন পাবেন ১০০% স্কলারশীপের সুযোগ।

২০১২ সালে ইনফোনেট নামে বাংলাদেশে সর্বপ্রথম অনলাইন ফ্রিল্যান্সিং ট্রেনিং শুরু করে ইশিখন ডটকম। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়ে কাজের সঙ্গে মিল রেখে ২০১৫ সালে ইশিখন ডটকম নামে আত্মপ্রকাশ ঘটে। ইশিখন ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও হচ্ছেন ইব্রাহিম আকবর, যিনি ছোট বেলা থেকেই ছিলেন প্রযুক্তিপ্রেমী, দূরদর্শী এবং কঠোর পরিশ্রমী। তার হাত ধরেই শুরু হয় ইশিখনের পথচলা এবং বর্তমানে ইশিখন হয়ে উঠেছে দেশের অন্যতম সেরা ফ্রিল্যান্সিং এন্ড আইটি ট্রেইনিং ইনস্টিটিউট।

যাদের বাসায় কম্পিউটার নেই, যারা ঢাকার বাহিরে থাকে তাদের জন্য ইশিখন দেশের বিভিন্ন প্রান্তে খুলেছে এজেন্ট সেন্টার। দেশব্যাপী ইশিখনের রয়েছে ১০০টির ও বেশি এজেন্ট সেন্টার। দেশের সকল প্রান্তে ইশিখনের এজেন্ট ছড়িয়ে পড়েছে এবং এই এজেন্ট সেন্টারগুলোতে এসে নামমাত্র মূল্যে অনলাইনে ফ্রিল্যান্সিং কোর্স করার সুযোগ পাচ্ছেন হাজারো শিক্ষার্থী। 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি