শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

শ্রেষ্ঠ ডটকমের প্রধান জনসংযোগ কর্মকর্তা হলেন নিরব হোসেন

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়ক নিরব হোসেন অভিনয়ের পাশাপাশি কাজ করতে যাচ্ছেন করপোরেট প্রতিষ্ঠানেও। দেশ রূপান্তরকে নিরব জানান করপোরেট মার্কেটপ্লেস প্রতিষ্ঠান শ্রেষ্ঠ ডটকমের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করতে যাচ্ছেন তিনি। গত ১ আগস্ট প্রতিষ্ঠানটির সাথে যুক্ত হয়েছেন ‘আব্বাস’ খ্যাত এই নায়ক।

নিরব বলেন, ‘অভিনয়ের পাশাপাশি শ্রেষ্ঠ ডটকমের হেড অব কমিউনিকেশন অ্যান্ড পিআর হিসেবে কাজ করবো। সিনেমায়তো নিয়মিত কাজ করে যাচ্ছিই, এর পাশাপাশি শ্রেষ্ঠ ডটকমের হয়ে কাজ করবো। তবে আমার মূল ফোকাস থাকবে সিনেমাতেই।’

তিনি জানান, শ্রেষ্ঠ ডটকম মূলত করপোরেট মার্কেটপ্লেস। যেখানে যুক্ত আছে স্কয়ার, বসুন্ধরা গ্রুপ, প্রাণ আরএফএল, আকিজ গ্রুপসহ দেশের পাঁচ শতাধিক শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এটি গতানুগতিক ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান নয়।

শ্রেষ্ঠ ডটকমের সিইও খান ইমরান রাসেল বলেন, ‘মেধা দিয়ে আমরা মানুষের জন্য কাজ করি। দেশ ও মানুষের জন্য যারা কাজ করেন তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। মানুষকে শ্রেষ্ঠ হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। মিডিয়াতে নিরবের ইমেজ অনেক ভালো। পাশাপাশি তার আগামীর কাজগুলোও খুব ভালো। সবকিছু জেনেই আমরা নিরবকে শ্রেষ্ঠ ডটকম পরিবারে যুক্ত করেছি।’

প্রতিষ্ঠানটির ওয়েব সাইট : https://shreshtho.com/

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি