শুক্রবার, জুন ৫, ২০২৬
26 C
Dhaka

শুরু হলো সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন এর নিবন্ধন প্রক্রিয়া

টেকভিশন২৪ প্রতিবেদক: ডিজিটাল বাংলাদেশ গড়ায় বাস্তবধর্মী ৬টি সমস্যার সমাধানের খুঁজে বের করার লক্ষ্য নিয়ে তথ্য প্রযুক্তিবিদদের সংগঠন সিটিও ফোরাম আয়োজন করেছে ‘সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথন ২০২১’। নিবন্ধন প্রক্রিয়া ১লা আগস্টে শুরু হয়ে চলবে ৩০ আগস্ট পর্যন্ত। যে কোন বয়সি বাংলাদেশি নাগরিক সিটিও ফোরাম বাংলাদেশ এর ওয়েবসাইট “ctoforumbd.org” থেকে নিবন্ধন করতে পারবে। সিটিও ফোরাম এর সাথে এই আয়োজনে যোগ দিয়েছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের দুইটি প্রতিষ্ঠান বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এবং এস্প্যায়ার টু ইনোভেট বা এটুআই।

“খুদা মুক্ত বিশ্ব, সুস্বাস্থ্য, গুনগত শিক্ষা, ই-কমার্স, এমার্জিং টেকনোলোজি, ভার্চুয়াল এসিস্টেন্স, অনলাইন সার্টিফিকেট ভেরিফিকেশান” এমন ৬টি চ্যালেঞ্জ ও ৩টি সাব চ্যালেঞ্জ নিয়ে আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় পর্যায়ের ভার্চুয়াল ইনোভেশন হ্যাকাথন। তিন রাউন্ডে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ধারণা উপস্থাপনের পর ১৮ সেপ্টেম্বর জমা দিতে হবে উদ্ভাবনার প্রোটোটাইপ। আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত করা হবে সেরা উদ্ভাবন। অংশগ্রহণকারি বিজয়ীদের জন্য থাকছে আকর্শনিয় আর্থিক পুরষ্কার ও একই সাথে দেশের প্রতিষ্ঠিত কোম্পানিতে ক্যারিয়ার গঠনের সুযোগ।

ট্রান্সফরমেশন, এম্পাওয়ারমেন্ট, ইমপ্লয়মেন্ট স্লোগানে শুরু হওয়া এ ভার্চুয়াল হ্যাকাথনের নিবন্ধন প্রক্রিয়ার শুরুর ঘোষনা দেয়া হয়েছে ৫ই আগস্ট এক অনলাইন সংবাদ সম্মেলনে। ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়ে সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বাংলাদেশ গোল্ডেন ডিভিডেন্ট যুগে রয়েছে, মনে করিয়ে দিয়ে বলেন এই তরুণদের কে যদি সঠিক ভাবে কাজে লাগিয়ে তাদের এই সকল ইনোভেটিভ আইডিয়া কে সঠিক নার্সিং করা যায় তবেই হবে ডিজিটাল বাংলাদেশ। তাই দেরি না করে নিজেদের আইডিয়া গুলোকে সামনে নিয়ে আসতে এবং এসকল আইডিয়ার বাস্তবায়ন নিশ্চিত করতে এই ইনোভেশন হ্যাকাথনে অংশগ্রহণ করার জন্য বলেন। তিনি বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এবং এস্প্যায়ার টু ইনোভেট এটুআই সরকারের এই দুই প্রতিষ্ঠানকে আয়োজনের অংশীদার হওয়ায় একই সাথে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হওয়ায় একাত্তর টিভি ও দৈনিক ভোরের কাগজকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ইনোভেশন হ্যাকাথনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান প্রফেসর ডঃ সৈয়দ আখতার হোসেন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশানের মাধ্যমে হ্যাকাথনের সার্বিকদিক তুলে ধরেন।

 
বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যাবস্থাপনা পরিচালক ও আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব ডঃ বিকর্ণ কুমার ঘোষ বলেন বাংলাদেশকে বিশ্বের কাছে ডিজিটাল হাবে পরিনত করতে এই ইনোভেশন হ্যাকাথন একটি মাইল ফলক হয়ে থাকবে, তিনি ইনোভেশন হ্যাকাথনের পার্টনার হিসেবে হাইটেক পার্ক থেকে সকল ধরনের সহযোগিতা প্রদানের কথা বলেন। ইনোভেশন হ্যাকাথনের মিডিয়া পার্টনার দৈনিক ভোরের কাগজের প্রধান সম্পাদক জনাব শ্যামল দত্ত সুদূর আমেরিকার সিলিকন ভ্যালীর এক আইটি রোডশো থেকে যোগদান করেন, এবং সেখান কার টেকনোলোজি গুলোকে এডাপ্ট করার জন্য এই ইনোভেশন হ্যাকাথনের গুরুত্ব তুলে ধরেন। আরেক মিডিয়া পার্টনার একাত্তর টিভির সম্পাদক এবং এডিটরস গিল্ড এর সভাপতি জনাব মোজাম্মেল বাবু সংযুক্ত হয়ে তিনি উদ্যক্তা তৈরি করতে উদ্ভাবনকে গুরুত্ব দেয়ার কথা বলেন।  
 
এস্পায়ার টু ইনোভেট (এটুআই) এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা এবং সিটিও ফোরামের সাধারন সম্পাদক আরফে এলাহী মানিক তাঁর বক্তব্যে সরকারের প্রায় ২হাজারের ও অধিক সকল সেবা গুলোকে ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় নিয়ে আসতে ইনোভেশান প্রক্রিয়ার আবশ্যিকতা তুলে ধরেন এবং সেই কারনে এই ইনোভেশন হ্যাকাথনে সিটিও ফোরাম বাংলাদেশ এর সাথে বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পের এর যোগবন্ধনের গুরুত্ব প্রকাশ করেন। তিনি সিটিও ফোরামের সাধারন সম্পাদক হিসেবে সকলকে আহ্বান করেন এই ইনোভেশন হ্যাকাথনে নিবন্ধন করে অংশগ্রহণ নিশ্চিত করতে।    
 
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জুমের মাধ্যমে সিটিও ফোরামের কার্যনীর্বাহি ও অন্যান্য সদস্যবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন অংশগ্রহন করেন। সিটিও ফোরামের অফিশিয়াল ফেসবুক পেইজে ভার্চুয়াল সম্মেলন সরাসরি সম্প্রচার করা হয়।
 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি