বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
27.3 C
Dhaka

শুরু হলো ‘ব্র্যান্ডটক’

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যান্ড এবং মার্কেটিং পেশাজীবীদের প্রিয় কমিউনিটি ‘ব্র্যান্ড প্রাক্টিশনার্স বাংলাদেশ’ দ্বিতীয়বারের মত আয়োজন করতে যাচ্ছে ‘ব্র্যান্ডটক’। ‘স্টোরিজ অব রিভাইবাল’ এ বছরের প্রতিপাদ্য বিষয়। প্রোগ্রামের প্রধান স্পন্সর ডানো পাওয়ার, ব্রট টু ইউ বাই ওয়ালটন, এসিআই পিওর রাইস এবং অ্যাডফিনিক্স।
 
কোভিডের এই দিনগুলোতে ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের বিভিন্ন জরুরি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠিত হবে এবারের ‘ব্র্যান্ডটক’। 
 
বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় রেখে এবার অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে এবারের ‘ব্র্যান্ডটক’। ৪ দিনের এই প্রোগ্রামটি ২৬ ডিসেম্বর ২০২০ থেকে শুরু হয়ে ১৬ জানুয়ারি ২০২১ শেষ হবে। এই সময়ের প্রতি শনিবার রাত সাড়ে ৮টায় শুরু হয়ে সেশন চলবে রাত ১১টা পর্যন্ত। দেশ-বিদেশের উদ্যোক্তা, একাডেমিয়া, প্রধান নির্বাহী, প্রধান বিপণন কর্মকর্তা, এজেন্সি প্রফেশনালস, ডিজিটাল স্ট্র্যাটেজিস, ওভারসিজ স্পিকার্স এবং রাইজিং স্টার্স পদমর্যাদার ৭ জন করে আলোচক প্রতিদিন ৭টি বিষয় নিয়ে আলোচনা করবেন। 
 
‘ডানো পাওয়ার’ এর হেড অব মার্কেটিং গালিব বিন মোহাম্মদ বলেন, এই দুঃসময়ে টিকে থাকার জন্য এবং ব্র্যান্ড মার্কেটিংয়ের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য অংশগ্রহণকারী মার্কেটিং পেশাজীবীগণ বিভিন্ন রকম ইনসাইটস এই ‘ব্র্যান্ডটক’ থেকে পাবেন। ‘ডানো পাওয়ার’ এই প্রোগামের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত আনন্দিত। 
 
‘সামগ্রিক বিষয় বিবেচনা করে আমাদের বেঞ্চমার্ক প্রোগ্রাম ‘ব্র্যান্ডটক’ এবার অনলাইনে কিন্তু বড় পরিসরে আয়োজন করতে পারছি এটাই আনন্দের’- বলেছেন ‘ব্র্যান্ড প্রাক্টিশনার্স বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা মীর্জা মো. ইলিয়াস।
 
আশা করা যাচ্ছে, ‘ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ’ এর এই উদ্যোগের মাধ্যেমে দুই লক্ষাধিক মার্কেটিং পেশাজীবী এই প্রোগাম থেকে সরাসরি উপকৃত হবেন। প্রোগ্রামটি সবার জন্য উন্মুক্ত রেখে ‘ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ’ এর ফেসবুক গ্রুপ, পেজ এবং লিঙ্কডইন পেজ থেকে সরাসরি প্রচার করবে। পাশাপাশি ‘ব্র্যান্ডটক’ চলাকালীন সময়ে ৪ দিনে মোট ১৪০ অংশগ্রহনকারী মার্কেটিং বই, ডিজিটাল কোর্স, টি-শার্ট এবং প্রোমোশনাল আইটেমের সমন্বয়ে পুরস্কার পাবেন। প্রোগ্রামটি ‘ব্র্যান্ড প্র্যাক্টিশনার্স বাংলাদেশ’ এর ইউটিউব চ্যানেলে সংরক্ষিত থাকবে। 
 
প্রোগ্রামটির স্ট্র্যাটেজিক পার্টনার প্রথমআলো.কম, হট বেভারেজ পার্টনার ইস্পাহানি, ই-কমার্স পার্টনার প্রিয় শপ, ডিজিটাল পার্টনার এস্কিমি, স্কিল পার্টনার ক্রিয়েটিভ আইটি, নলেজ পার্টনার রকমারি.কম, লাইফস্টাইল পার্টনার ফিয়োনা, স্টেশনারি পার্টনার গুডলাক বলপেন।   
 
উল্লেখ্য, গতবছরের বেঞ্চমার্ক প্রোগ্রাম ‘ব্র্যান্ডটক’ সফলভাবে সম্পন্ন হয়। গুলশানের একটি ৫ (পাঁচ) তারকা হোটেলে অনুষ্ঠিত উক্ত প্রোগ্রামে দেশের বিশিষ্ট ১১ জন ব্র্যান্ড মার্কেটিং ব্যক্তিত্ব তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং দুই শতাধিক মার্কেটিয়ার যোগদান করেছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

বাজারে শাওমির নতুন ৩ সিকিউরিটি ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি