রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে “লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম” আনল ব্যাকবন লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষা ব্যবস্থাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক, আধুনিকায়ন ও সহজলভ্য করতে ব্যাকবন লিমিটেড নিয়ে এসেছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস)।

এই অ্যাপ্লিকেশনটিতে একটি প্রতিষ্ঠান তাদের সমস্ত শিক্ষা উপকরণ রাখতে পারবেন এবং তাদের শিক্ষক, শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সব ধরনের শিক্ষা কার্যক্রমকে যথাযথ মূল্যায়ন এবং পর্যবেক্ষণ করার মাধ্যমে যথাযথ প্রতিকার ব্যবস্থা গ্রহণ করে কার্যকর শিক্ষা প্রদান করতে পারবেন।

ব্যাকবন LMS-এ থাকছে রোস্টার ম্যানেজমেন্ট, রেজিস্ট্রেশন কন্ট্রোল, ডকুমেন্ট ম্যানেজমেন্ট, অ্যাসেসমেন্ট এবং টেস্টিং সুবিধা, মাল্টিপল ডিভাইস অ্যাক্সেস, গ্রেডিং এবং স্কোরিং, ডিস্ট্রিবিউটেড প্রশিক্ষক এবং স্টুডেন্ট বেস, স্টুডেন্ট ম্যানেজমেন্ট কোর্স ক্যালেন্ডার ইত্যাদি।

এলএমএস স্টুডেন্ট ম্যানেজমেন্ট সলিউশনটি নিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আব্দুল মতিন শেখ (মাহিন) বলেন, আমাদের সুদক্ষ দেশি-বিদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে এলএমএস সলিউশনটি ডিজাইন ও তৈরি করেছি। শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং ইন্সটিটিউশন এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে তাদের লার্নিং এবং টিচিং কার্যক্রমের জন্য ব্যাকবন এলএমএস-এর সহযোগিতা নিচ্ছেন।

আন্তর্জাতিক মানের শিক্ষা উপকরণের সমন্বয়ে আমাদের এই সিস্টেমটি প্রস্তুত করা হয়েছে এবং এখানে তথ্যের সুরক্ষার স্বার্থে সকল রকমের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

এলএমএসটি সম্পর্কে আরো জানতে ও ডেমো দেখতে ভিজিট করুন: https://www.bacbonltd.com/learning-management-system.php?fbclid=IwAR0s_unPQM8PosQ9_6zSDRMnTwlbAtSuthCAppJnVjfGsWgAq44sMX4MPOE

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি