রবিবার, আগস্ট ৯, ২০২৬
29.3 C
Dhaka

শক্তিশালী এস পেন ফিচার সমৃদ্ধ গ্যালাক্সি নোট১০ লাইটে বিশাল ছাড়

টেকভিশন ডেস্ক:  গ্যালাক্সি নোট ১০ লাইট স্মার্ট ডিভাইসে বিশেষ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে স্যামসাং বাংলাদেশ। বর্তমান অফারের আওতায়, এ স্মার্টফোনটি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের ছয় হাজার টাকা ছাড় দিচ্ছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এ প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে সংযোজনকৃত এ ফ্ল্যাগশিপ ডিভাইসটির বাজার মূল্য ৫৫,৯৯৯ টাকা। কিন্তু, মূল্য হ্রাসের পর ক্রেতারা ডিভাইসটি ৪৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এখন ক্রেতারা সাশ্রয়ী দামে এস পেনের উদ্ভাবনী ফিচার উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, প্রথম গ্যালাক্সি নোট ডিভাইসে উন্মোচিত হওয়ার পর থেকেই বাজারে নিজের স্বকীয় অবস্থান বজায় রেখেছে এস পেন।

গ্যালাক্সি নোট ১০ লাইটে রয়েছে ফুল এইচডি+ রেজ্যুলেশন, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং এইচডিআর১০+ সহ  ৬.৭-ইঞ্চি সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে। স্মার্টফোনটি ওয়ান ইউআই ২.১ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে। ডিভাইসটিতে রয়েছে এক্সিনোস ৯৮১০ প্রসেসর। নোট ১০ লাইট ডিভাইসে রয়েছে ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ও একটি মাইক্রোএসডি কার্ড স্লট।

৩২ মেগাপিক্সেল সেলফি এবং ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার-ফেসিং ক্যামেরা। সামনে ও পেছনে থাকা ক্যামেরা ফোরকে ৬০এফপিএস ভিডিও রেকর্ড করা যাবে। ডিভাইসটিতে রয়েছে এস পেন, জিপিএস, ডুয়াল-সিম কার্ড স্লট, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ এমএম হেডফোন জ্যাক। ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দ্রুতগতিতে চার্জের জন্য থাকছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি