শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
26 C
Dhaka

ল্যাপটপ ভালো রাখার ৪ উপায়

টেকভিশন২৪ ডেস্ক: এই মুহূর্তে ডেস্কটপ কম্পিউটারের থেকে ল্যাপটপের চাহিদা সব থেকে বেশী। সহজে ক্যারি করা যায়, বিদ্যুৎবিহীন অবস্থাতেও ঘন্টা চারেক চালানো যায় সব কিছু মিলেই ল্যাপটপ সবার প্রথম পছন্দের।

তবে সব ভালো জিনিসরই একটা খারাপ দিক আছে। ঠিক তেমনই ল্যাপটপের ক্ষেত্রেও। ল্যাপটপের কোনো যন্ত্রাংশ নষ্ট হলে একটু বেশিই অসুবিধায় পড়তে হয়। আর এজন্য ল্যাপটপ যত্ন সহকারে ব্যবহার করা প্রয়োজন। ল্যাপটপকে ঘরোয়া উপায়ে কিভাবে ভালো রাখা যায় আসুন দেখে নেওয়া যাক।

ল্যাপটপকে ঠাণ্ডা রাখার চেষ্টা করুন:
আপনার ল্যাপটপ যতই গরম হবে ল্যাপটপের ততই সমস্যা হবে। এজন্য চেষ্টা করবেন যতটুকু সম্ভব ল্যাপটপ ঠাণ্ডা রাখতে। আপনার যদি অভ্যাস থাকে বিছানা, বালিশ কিংবা কুশন টেবিল হিসেবে ব্যবহার করে ল্যাপটপ চালান তাহলে নিজেই নিজের পায়ে কুড়াল মারছেন। কারণ এর ফলে ল্যাপটপটির বাতাস চলার পথ বন্ধ হয়ে এটি ক্রমশই গরম হয়ে উঠবে। ল্যাপটপের ভেতরটা গরম বা ঠাণ্ডা রাখার ব্যাপারে সরাসরি আপনার হাতে না থাকলেও বাইরে থেকে একে ঠাণ্ডা রাখার উদ্যোগ অবশ্যই আপনি নিতে পারেন।

ব্যবহার করতে পারেন Cooling pad:
ল্যাপটপ ঠান্ডা রাখতে ব্যবহার করতে পারেন Cooling pad যা দুই বা ততোধিক ইউএসবি পাওয়ার ও ফ্যানের সাহায্যে ল্যাপটপ থেকে তাপ কমাতে সাহায্য করে। বাজারে অ্যানটেক, ডাটা সেক্টর, টারগাস কোম্পানির কুলিং ফ্যান পাওয়া যায়। ল্যাপটপ শক্ত মসৃণ স্থানে ব্যবহার করুন।

ল্যাপটপের ব্যাটারির যত্ন নিন:
যতই সময় যাবে, ল্যাপটপের ব্যাটারির আয়ু ততই কমতে থাকবে। কত দ্রুত এটি ঘটবে তা নির্ভর করে আপনার ব্যবহারের উপর। সাধারণ ব্যবহারের পর আস্তে আস্তে ব্যাটারির আয়ু ক্ষয় হতে থাকে। যখন মেইন পাওয়ার থেকে চালাবেন না শুধু ব্যাটারি দিয়ে চালাবেন তখন খেয়াল রাখবেন ব্যাটারির প্রায় চার্জ শেষ হওয়া পর্যন্ত চালাবেন। মাঝখানে চার্জ দিতে শুরু করলে ব্যাটারির আয়ু কমে যাওয়ার আশঙ্কা থাকে। সুযোগ থাকলে মেন পাওয়ার দিয়ে ল্যাপটপ চালানোই উত্তম। তবে সপ্তাহে কমপক্ষে একবার থেকে দুবার ব্যাটরির চার্জ সম্পূর্ণ শেষ করে নতুন করে চার্জ দেওয়াটা ব্যাটারির জন্য ভালো।

হার্ড ড্রাইভকে রিফরম্যাট করুন:
আপনার ল্যাপটপের হার্ড ড্রাইভকে রিফরম্যাট করুন করে পুনরায় অপারেটিং সিস্টেমে ইনস্টল করুন। যদিও এটি সময় সাপেক্ষ কাজ তারপর ও ভালো ফল পাবেন। প্রয়োজনীয় ডাটা ও ফাইলের ব্যাকআপ নিতে ভুলবেন না। এই কাজটি বছরে একবার করলেই আপনি অনেক সুবিধা পাবেন। সাবধানে বহন করুন আপনার ল্যাপটপটি।

গঠনগত দিক থেকেই ডেস্কটপের চাইতে ল্যাপটপ অনেক বেশি স্পর্শকাতর। কাজেই ল্যাপটপকে সাবধানে ব্যবহার যেমন করবেন তেমনি সাবধানে এটিকে বহনও করতে হবে। এটিকে বহন করার জন্য এমন একটি ব্যাগ ব্যবহার করুন, যা আপনার ল্যাপটপকে সর্বোচ্চ সুরক্ষা দেবে।

যানবাহনে আপনার ল্যাপটপকে সাবধানে সাথে নিন যাতে কোথাও ধাক্কা না লাগে। সবচেয়ে বড় ব্যাপার হলো, আপনি ল্যাপটপের প্রতি মনোযোগী হলেই নিজেই বুঝতে পারবেন কিভাবে আপনার গুরুত্বপূর্ণ যন্ত্রটি ব্যবহার করবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি