বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

রংপুরে আসছে আইডিয়া প্রকল্পের স্কুটের ই-বাইক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিসিসি এর অধীনে আইডিয়া প্রকল্পের পোর্টফোলিও স্টার্টআপ “স্কুট লিমিটেড” রংপুরে যাত্রা করার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে। এরই আলোকে, রংপুরে ই-বাইক শেয়ার সেবা প্রদানের লক্ষ্যে ফ্রাঞ্চাইজি প্রতিষ্ঠাকে কেন্দ্র করে স্টার্টআপ ‘স্কুট লিমিটেড’ এবং স্কুট রংপুর ফ্রাঞ্চাইজি এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

রবিবার, ১০ মার্চ ২০২৪ বিকেলে রাজধানী ঢাকার আগারগাঁও আইসিটি টাওয়ারের আইডিয়া ফ্লোরে এই স্বাক্ষর হয়। এতে স্কুট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিদওয়ান আহমেদ এবং স্কুট রংপুর ফ্রাঞ্চাইজি এর প্রধান জেনিথ লিংকন মজুমদার স্বাক্ষর করেন।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাস, ল্যাব অপারেশন বিষয়ক পরামর্শক আবুল কালাম এহসানুল কালাম আজাদ এবং আইটি সার্ভিস ও সাপোর্ট বিষয়ক পরামর্শক মোঃ মোমেনুল ইসলাম।

উল্লেখ্য, উক্ত এমওইউ এর মাধ্যমে রংপুরে আগামী এপ্রিল, ২০২৪ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বলে জানায় স্কুট কর্তৃপক্ষ। স্মার্ট বাংলাদেশ তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অনুদান প্রাপ্ত স্টার্টআপ স্কুট এক অনন্য সেবা। দৈনন্দিন যাতায়াতের পদ্ধতিকে অধিকতর সাশ্রয়ী, সহজ, ও নিরাপদ করতে স্কুট এর কার্যক্রম আরো প্রসারিত করা হচ্ছে। বর্তমানে খুলনা, রাজশাহী ও সিলেট এর পরে সফলভাবে সম্প্রতি বগুড়াতেও স্কুট লিমিটেড তার কার্যক্রম চালু করেছে।

বাংলাদেশে স্টার্টআপ সংস্কৃতি সমৃদ্ধিকরণের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি এর সঠিক নির্দেশনা ও পরামর্শে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প। এই প্রকল্পটি স্টার্টআপদের উন্নয়নে অনুদান প্রদানের পাশাপাশি উদ্যোক্তাদের কো-ওয়ার্কিং স্পেস, বিজনেস বিষয়ে বিভিন্ন পরামর্শ, ফ্যাব ল্যাব সুবিধা প্রদানসহ নানাভাবে সহযোগিতা প্রদান করছে। অনুদানপ্রাপ্ত এ সকল স্টার্টআপদের মধ্যে বেশ কিছু স্টার্টআপ ভালো করছে যার মধ্যে উল্লেখযোগ্য একটি হল “স্কুট লিমিটেড”।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি