শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
29 C
Dhaka

যে ৩ কারণে হট ৩০ গেমিং ফোন

টেকভিশন২৪ ডেস্ক: বেশ কিছুদিন যাবত বাজারে ‍আছে ইনফিনিক্সের স্মার্টফোন হট ৩০। উদ্ভাবনী ডিজাইন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং অন্যান্য স্পেসিফিকেশনের কারণে এরই মধ্যে ফোনটি গ্রাহকদের নজর কেড়েছে। ব্যবহারকারীরাও অন্যদের এই ফোন ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। তবে ৩টি বিশেষ কারণে এই ফোনটি গেমিং ফোন হিসেবে পরিচিতি পেয়েছে।

প্রথমত, ইনফিনিক্স হট ৩০ ফোনে আছে শক্তিশালী গেমিং প্রসেসর হেলিও জি৮৮। মিডিয়াটেকের এই প্রসেসরের সাহায্যে গেমিং অভিজ্ঞতা নিখুঁত করেছে এই ফোনটি। কোম্পানিটির তথ্যমতে, জি৮৮ থেকে অ্যাপ এবং অপারেটিং সিস্টেম ব্যবহারে পূর্ণ অভিজ্ঞতা পাওয়া যাবে, যদি ফোনে উপযুক্ত ডিসপ্লে ব্যবহার করা হয়। দ্রুতগতির ৯০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে যেখানে গেম চেঞ্জার।

গ্রাহকদের এই পূর্ণ অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে ইনফিনিক্সের ফোনটিতে আছে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি পারফোরেটেড স্ক্রিন। ১০৮০পি হাই রেজোলিউশনের এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট ২৭০ হার্জ। এর ফলে র‍্যাপিড মাইক্রো-অপারেশনের সময় টাচ রেসপন্সে দারুণ স্বচ্ছতা ও কার্যকরিতা পাওয়া যায়। এর ফলে গেম খেলার জরুরি মুহূর্তে স্মার্টফোন গেমাররা প্রতিযোগিতায় এগিয়ে থাকতে পারেন।

স্মার্টফোন গেমিংয়ের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাটারির সক্ষমতা। এক্ষেত্রে ইনফিনিক্স হট ৩০ অনেক এগিয়ে। এই ফোনে আছে ৫০০ এমএএইচ-এর একটি ব্যাটারি। যা ৫% চার্জেও দুই ঘণ্টা পর্যন্ত চলে। এছাড়াও, ফোনটিতে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকার ফলে মাত্র ৩০ মিনিটেই এটি ৫৫% পর্যন্ত চার্জ তুলতে পারে।  

দীর্ঘ সময় ধরে গেম খেলার জন্য এবং অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটলে অংশ নেওয়া গেমারদের জন্য হট ৩০ এর ফিচারগুলো বিশেষভাবে সুবিধাজনক। ফোনটির ৪+১২৮ জিবি এবং ৮+১২৮ জিবি-র দু’টি ভ্যারিয়্যান্ট পাওয়া যাচ্ছে রেসিং ব্ল্যাক, সনিক হোয়াইট ও সার্ফিং গ্রিন — এই তিনটি রঙে। শক্তিশালী প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত গেমিং প্রযুক্তির হট ৩০ ফোনের দাম শুরু হয়েছে ১৪,৯৯৯ টাকা থেকে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি