শনিবার, মার্চ ১৪, ২০২৬
34.3 C
Dhaka

মোশন ভিউ-এ পাওয়া যাবে স্যামসাং মোবাইল

টেকভিশন২৪ ডেস্ক: এখন থেকে দেশব্যাপী মোশন ভিউ-এর সকল আউটলেট ও অনলাইন স্টোরে পাওয়া যাবে স্যামসাং ব্র্যান্ডের মোবাইল। এ লক্ষে মঙ্গলবার (১২ এপ্রিল) গুলশানে স্যামসাং বাংলাদেশের পরিবেশক প্রতিষ্ঠান ফেয়ার ইলেক্ট্রনিক্স অ্যান্ড ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটি সঙ্গে মোবাইল অ্যাক্সেসরিজ ও গ্যাজেটস আমদানিকারক এবং বিপণন প্রতিষ্ঠান ‘মোশন-ভিউ’ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

ফেয়ার ইলেক্ট্রনিক্স অ্যান্ড ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং মোশন ভিউ-এর ম্যানেজিং ডিরেক্টর ইমরুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। মোশন ভিউয়ের ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান বলেন, ‘এখন থেকে দেশের ক্রেতারা খুব সহজেই মোশন ভিউ থেকে তাদের পছন্দের স্যামসাং মোবাইল কিনতে পারবেন। বর্তমানে মোশন ভিউয়ের ১২টি ব্র্যান্ড আউটলেট চালু আছে এবং আরও ৩০টি নতুন স্টোর দেশব্যাপী চালুর অপেক্ষার রয়েছে।’ স্যামসাংয়ের সিএমও মোহাম্মদ মেজবাহ উদ্দিন বলেন, ‘মোশন ভিউয়ের মাধ্যমে স্যামসাং মোবাইল দেশের মানুষের আরও কাছে গেলো। মোশন ভিউয়ের সঙ্গে আমরা চুক্তি করতে পেরে আনন্দিত।’

উল্লেখ্য, মোশন ভিউ দেশের অন্যতম বৃহৎ গ্যাজেট আমদানিকারক কোম্পানি। বর্তমানে অ্যামাইজফিট, ওয়ানপ্লাস, হেলিউ, লেনোভো, ইনফিনিক্স, রিয়েলমির (Amazfit, OnePlus, Haylou, Imilab, Mibro, lenovo, realme) মতো বহুজাতিক গ্যাজেট কোম্পানির অনুমোদিত ন্যাশনাল ডিস্ট্রিবিউটর। দেশব্যাপী ৬৪ জেলায় তাদের বিপণন চালু আছে এবং দুই হাজারের অধিক রিটেইলে তাদের পণ্য পাওয়া যায়। বিভিন্ন ধরনের ব্র্যান্ডের অরিজিনাল স্মার্ট গ্যাজেট, যেমন- স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক, ইয়ারফোন, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দিতে এবং সেগুলোর ক্ষেত্রে পূর্ণ বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

বিআইটিপিএন-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে...

‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের

টেকভিশন২৪ ডেস্ক: ‘মুক্ত পে’ নামে একটি নতুন প্রজন্মের ডিজিটাল...

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই এবং মডুলার ইনোভেশনের প্রদর্শনী

টেকভিশন২৪ ডেস্ক: ‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর...

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: মানুষের ঈদযাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে...

সর্বশেষ

ব্যান্ডউইডথ কিনলে বিশেষ বোনাস অফার

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচনী ইশতেহার “সবার জন্য...

বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ কতদূর?

ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে চায় বর্তমান সরকার। ক্ষমতাসীন দল...

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই এবং মডুলার ইনোভেশনের প্রদর্শনী

টেকভিশন২৪ ডেস্ক: ‘এমডব্লিউসি বার্সেলোনা ২০২৬’ ইভেন্টে গ্লোবাল এআই নির্ভর...

দেশজুড়ে ৫০০ ওয়াইফাই জোন বসাচ্ছে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশে কুপন প্যাকেজনির্ভর ওয়াইফাই জোন বসানোর উদ্যোগ...

বিআইটিপিএন-এর উদ্যোগে ইফতার গেট-টুগেদার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইটি প্রফেশনালস নেটওয়ার্ক (বিআইটিপিএন) এর উদ্যোগে...

ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: মানুষের ঈদযাত্রাকে আরও সহজ ও অর্থবহ করে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি