মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
29.1 C
Dhaka

টুইটারের পথেই মেটা!

টেকভিশন২৪ ডেস্কঃ টুইটারের পথেই হাঁটতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্যারেন্ট প্রতিষ্ঠান মেটা। বড় আকারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মার্ক জাকারবার্গের এই প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের উদ্ধৃতি দিয়ে রোববার ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত বুধবারে নেওয়া মেটার এই সিদ্ধান্তে সংস্থাটির হাজার হাজার কর্মচারীর চাকরি চলে যেতে পারে। তবে মেটা সরাসরি এ ব্যপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়া এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার কারণে গত জুনে ফেসবুক ইঞ্জিনিয়ার নিয়োগের পরিকল্পনা কমপক্ষে ৩০ শতাংশ কমিয়ে দেয়। এবার মেটা যে ছাঁটাই পরিকল্পনা করছে, তাতে অন্তত ১৫ শতাংশ কর্মী বাদ পড়তে পারেন। এতে বিশ্বজুড়ে কমপক্ষে ১২ হাজার কর্মী চাকরিচ্যুত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে।

মেটা গত অক্টোবরে এক পূর্বাভাসে জানায়, আগামী বছর মেটার ৬৭ বিলিয়ন ডলার লোকসান হওয়া আশঙ্কা রয়েছে। চলতি বছরেমএ সময়ের মধ্যেই আধা ট্রিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
গত মাসে এক প্রশ্নের উত্তরে মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, আমি আশা করেছিলাম, অর্থনৈতিক অবস্থা কিছুটা স্থিতিশীল হবে। কিন্তু এই মুহূর্তে তার কোনো আশা দেখা যাচ্ছে না। ফলে আমরা একটু রক্ষণশীল পরিকল্পনা হাতে নিতে যাচ্ছি। আর এর অংশ হিসেবে মেটা সবকটি টিমের বাজেট কমিয়ে দেবে।

তিনি আরও বলেন, মেটাভার্স যে বিনিয়োগ করেছে, তার ফল পেতে প্রায় এক দশক সময় লেগে যাবে। তবে বর্তমান পরিস্থিতির কারণে নিয়োগ বন্ধ করতে হয়েছে, কিছু প্রকল্প বন্ধ করে দিতে হয়েছে এবং কিছু টিম পুনর্গঠন করতে হয়েছে।

জাকারবার্গ বলেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে কিছু বিনিয়োগকে উচ্চ অগ্রাধিকারের বৃদ্ধির ক্ষেত্রে ফোকাস করতে যাচ্ছি। এর অর্থ হচ্ছে, সামান্য কিছু দলের ক্ষেত্রে আকারটি বড় হবে, তবে বেশিরভাগ টিমই আগের মতো থাকবে বা আগের চেয়ে ছোট হয়ে যাবে। সামগ্রিকভাবে ২০২৩ সালের শেষ নাগাদ মেটা আগের মতো একই আকারের অথবা তার চেয়ে কিছুটা ছোটা আকারের প্রতিষ্ঠান হিসেবে থাকবে।

উচ্চ সুদের হার, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং ইউরোপে জ্বালানি সংকটের কারণে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি মন্থর হওয়ায় শুধু টুইটার বা মেটা নয়- মাইক্রোসফট, স্ন্যাপ ইনকর্পোরেটেডসহ বেশকিছু প্রযুক্তি কোম্পানি সাম্প্রতিক মাসগুলোতে নিয়োগ কমিয়েছে, ব্যয় সংকোচন করেছে এবং কর্মীদের ব্যাপক হারে ছাঁটাই করছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি