বুধবার, আগস্ট ১২, ২০২৬
28.9 C
Dhaka

মু‌ক্তিযু‌দ্ধের বিকৃত ই‌তিহাস রোধে ডি‌জিটাল আর্কাইভ নির্মাণ হ‌বে; টিএমজিবির গোলটেবিলে প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: তথ‌্য ও যোগা‌যোগ প্রযু‌ক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ‌মেদ পলক বলেছেন মু‌ক্তিযু‌দ্ধের বিকৃত ই‌তিহাস রোধ ক‌রে আগামী প্রজ‌ন্মের সাম‌নে মু‌ক্তিযু‌দ্ধের স‌ঠিক ই‌তিহাস তু‌লে ধর‌তে ডি‌জিটাল আর্কাইভ নির্মাণ করা হ‌বে।

 মুক্তিযুদ্ধের তথ্য-উপাত্তের কপিরাইট জালিয়াতি ঠেকাতে আইসিটি বিভাগের ফ্যাক্ট চেকিং টুলস ব্যবহার করা হবে বলেও জানান ।

প্রতিমন্ত্রী আজ সকা‌লে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন ‌টেক‌নোল‌জি মি‌ডিয়া গিল্ড বাংলা‌দেশ (টিএম‌জি‌বি)`র উদ্যোগে আ‌য়ো‌জিত ও‌য়ে‌বিনা‌রে প্রধান অতিথির বক্তৃতায় তি‌নি এ কথা জানান। 

আই‌সি‌টি প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে মিলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধের ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল আর্কাইভ তৈ‌রির উ‌দ্যোগ‌ নি‌তে যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। 

স্বাধীনতা‌ বিরোধী চক্র এখ‌নো অনলাইন প্লাটফ‌র্মে মু‌ক্তিযু‌দ্ধসহ সরকারবিরোধী অপপ্রচা‌রের মাধ্যমে ষড়য‌ন্ত্রে লিপ্ত র‌য়ে‌ছে উ‌ল্লেখ ক‌রে আ‌ই‌সি‌টি প্রতিমন্ত্রী ব‌লেন, সাইবার সিকিউরিটিকে সুসংহত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ।

“মুক্তিযুদ্ধ বিষয়ক অনলাইন কনটেন্ট বনাম তথ্য-বিভ্রাট ও গুজব বিড়ম্বনা” শীর্ষক ও‌য়ে‌বিনা‌রে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক কনটেন্ট গবেষক অমি রহমান পিয়াল।

ওয়েবিনারটি সঞ্চালনা করেন টিএমজিবির আহবায়ক মুহাম্মদ খান।

ও‌য়ে‌বিনা‌রে প্যানেল আ‌লোচক হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন র‌্যা‌বের লিগ্যাল এন্ড মিডিয়া ইউংয়ের প‌রিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বে‌সিস এর সভাপতি সৈয়দ আলমাস কোভিদ,, বি‌সি‌এস এর সভাপতি শাহিদ-উল-মুনীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. লাফিফা জামাল, সুমন আহমেদ সাবির, নির্বাহী কমিটির সদস্য ও পলিসি চেয়ার, এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনিক),  মুনির হাসান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), ড. রুহুল আমিন, সহকারী অধ্যাপক (ডাটা সায়েন্স), কম্পিউটার এবং তথ্য বিজ্ঞান বিভাগ, ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র,‌  তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ এসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোসিং (বাক্কো), রেজওয়ানা খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি), মোহাম্মদ কাওছার উদ্দীন, সাধারণ সম্পাদক, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার।

পরে প্রতিমন্ত্রী টিএমজিবি সংগঠনের অফিশিয়াল ওয়েবসাইট www.tmgb.org উদ্বোধন করেন।

 

 

 

 

 

               

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

সর্বশেষ

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

বাংলাদেশে ভিসার ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি