বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

মিনিস্টার গ্রুপের বিজনেস কনফারেন্স ২০২১ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: শনিবার ঢাকার র‌্যাডিসন হোটেলে স্বাস্থ্যবিধি মেনে মিনিস্টার বিজনেস কনফারেন্স ২০২১ অনুষ্ঠিত হয়। মিনিস্টারের সেরা ডিলার এবং শো-রুম ইনভেস্টরদের নিরলস সহযোগিতার প্রতি ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে এবং তাদের সাথে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে এই কনফারেন্সের আয়োজন করা হয়।

এ সম্মেলনে মিনিস্টারের বর্তমান অবস্থা, নতুন ব্যবসায়িক নীতিমালা ও লক্ষ্য, তাদের নতুন সুবিশাল পণ্যসম্ভার ও গুণাগুণ সম্পর্কেও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, মিনিস্টার গ্রুপের ব্র্যান্ড এ্যাম্বাসেডর ফেরদৌস আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মিনিস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনু।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, এমপি বলেন, “দেশীয় কোম্পানী হিসেবে মিনিস্টার গ্রুপ আমাদের দেশে জনপ্রিয় একটা ব্র্যান্ড। তারা দেশেই তাদের পণ্য তৈরি করছে এবং দেশব্যাপী পৌঁছে দিচ্ছে, যা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এছাড়াও তিনি উপস্থিত ডিলার এবং ইনভেস্টরদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে একসাথে এগিয়ে গেলেই বহুদূর এগিয়ে যাওয়া যায়। মিনিস্টারের সাথে এভাবেই যদি আপনারা থাকেন আশা করি, আপনাদের হাত ধরে আমাদের দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে”।

এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “১৯৮৬ সালে আমার বাসায় ২০ টা মেশিন দিয়ে প্রথম ব্যবসা শুরু করেছিলাম।

এই মুহুর্তে আমার কোম্পানিতে ১৯০০০ কর্মী। নিজের ইচ্ছাশক্তি, মেধা এবং শ্রম নিয়ে কাজ করলে সফলতা আসবেই। মিনিস্টার গ্রুপও আজ যে অবস্থানে তার জন্য আমাদের রাজ্জাক ভাইও তাঁর ইচ্ছাশক্তি, মেধা এবং অক্লান্ত শ্রম দিয়ে ইলেক্ট্রনিক্স জগতের একজন সফল এবং এই কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যেতে আপনাদের(ডিলার ও ইনভেস্টরও তাঁর পাশে প্রয়োজন”।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেন, “আপনাদেরকে নিয়ে আমরা আগের থেকে আরো সোচ্চার হয়ে একসাথে কাজ করব। এক সাথে কাজ করে জ্বলে উঠতে চাই। সার্ভিস নিয়ে তিনি বলেন, ২৪ ঘন্টার মধ্যে আমরা কাস্টমার সার্ভিস নিশ্চিত করব ইনশাআল্লাহ”।

এসময় কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের এ্যাডভাইজার হাজী গোলাম মোস্তফা খান, এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম শাহরিয়ার কবির, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোঃ শাহ আলম, সিএফও ফখরুল ইসলাম, এফসিএ এবং মিনিস্টারের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠান শেষে গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কণা। সবশেষে র‍্যাফেল ড্র’র মাধ্যমে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি