সোমবার, আগস্ট ৩, ২০২৬
27.4 C
Dhaka

ভিভো ওয়াই২৭: ডুয়েল ক্যামেরা মডিউলে এলিট লুক

টেকভিশন২৪ ডেস্ক: কেমন হবে যদি হাতের স্মার্টফোনটির ক্যামেরা মডিউল আর লুকে বিস্মিত হয় বন্ধুরা? সাথে যদি থাকে শক্তিশালী ব্যাটারি আর ১৬ ঘন্টার বেশি ভিডিও স্ট্রিমিং এর সুবিধা তবে তো কোনো কথাই নেই! এসব নিয়েই বাংলাদেশে যাত্রা শুরু করেছে ভিভো ওয়াই২৭। গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর ওয়াই সিরিজের চতুর্থ স্মার্টফোন এটি।

বারগান্ডি ব্ল্যাক ও সি ব্লু এই দুই রঙে এসেছে ভিভো ওয়াই২৭। ওজন মাত্র ১৯০ গ্রাম। আর দাম ২২,৯৯৯ টাকা।

গাঢ় কালোর সাথে গাঢ় লালে সমন্বয়! পাশাপাশি সি ব্লু এর ম্যাট সারফেসে ব্যবহার করা হয়েছে গ্লিটারি এজি প্রযুক্তি। তাই হাতের মুঠোয় ভিভো ওয়াই২৭ নিলেই পাওয়া যাবে বেশ সতেজ ও এলিট লুক।

ক্যামেরার অংশেও বদল এসেছে ভিভো ওয়াই২৭ তে। কারণ অন্যান্য স্মার্টফোনের মতো বক্স আকারের ক্যামেরা সেগমেন্ট নেই এই স্মার্টফোনে। ক্যামেরা লেন্সের বাইরে রয়েছে চমৎকার সোনালি রঙের ডুয়েল রিং। স্মার্টফোনের রঙের সাথে দুর্দান্ত ভাবে মানিয়েছে এই রিং। সোনালি রঙে পড়েছে এলিট লুক।

ভিভো ওয়াই২৭ এ আছে ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পন্ন টাইপ-সি ফ্ল্যাশ চার্জার আর সাথে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এক চার্জে টানা ১৬ ঘন্টা ভিডিও স্ট্রিমিং, ৫ ঘন্টার বেশি টানা গেইমিং কিংবা টানা ৬/৭ টা মুভি আর ওয়েব সিরিজ! এসব ভিভো ওয়াই২৭ এর কাছে হবে নিত্যনৈমিত্তিক ব্যাপার।

মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসরের সাথে আপডেটেড ফানটাচ ওএস ১৩ অপারেটিং সিস্টেম স্মার্টফোনটির টাচ এবং স্ক্রলিং এ দেবে দারুণ অভিজ্ঞতা। চাইলেই নিজে নিজে কাস্টমাইজ করা যাবে স্মার্টফোনের অ্যাপ কালার। কারণ এখানে রয়েছে ৬ জিবি র‌্যাম। পাশাপাশি এক্সটেন্ডড র‌্যাম টেকনোলজি ৩.০ এর জন্য চাইলেই ব্যবহারকারী আরো ৬ জিবি র‌্যাম বাড়িয়ে নিতে পারেন। পাশাপাশি ১২৮ জিবি রম তো আছেই।

২.৫ ডি কার্ভড ডিজাইনের স্কয়ার আকারের স্মার্টফোনটির বডি টু ডিসপ্লে রেশিও ভালো হওয়ায় স্মার্টফোনটি খুব বেশি বড় মনে হবে না। এমনকি রাতে পাশাপাশি দিনের আলোতেও কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করা যাবে ভিভো ওয়াই২৭। এর ২৩৮৮ x ১০৮০ রেজুলেশনের ৬.৬৪ ইঞ্চি ফুল এইচডিপ্লাস ডিসপ্লে রোদের আলোতেও ব্যবহার উপযোগী।

৫০ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার ক্যামেরায় তোলা ছবির টোনালিটি হবে অথেনটিক, ন্যাচারাল এবং এনার্জিটিক। এক্সপ্রেশন হবে জীবন্ত। যার মাধ্যমে পরিবার কিংবা বন্ধুতে সাথে কাটানো মুহূর্তগুলোর ছবি হবে দুর্দান্ত। পাশাপাশি পোর্ট্রট মোড, নাইট মোড, প্যারানোমা, লাইভ ছবি, স্লো-মোশন, টাইম ল্যাপস ইত্যাদি ফিচার তো থাকছেই।

এই সপ্তাহের জনপ্রিয়

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

সর্বশেষ

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি