বুধবার, জুন ৩, ২০২৬
28.3 C
Dhaka

বাংলাদেশে হিকভিশনের নতুন পরিবেশক নিযুক্ত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে হিকভিশন ব্র্যান্ডের জাতীয় পরিবেশক হিসেবে আত্মপ্রকাশ করলো ডিজি-মার্ক সলিউশন। এর মাধ্যমে ডিজি-মার্ক সলিউশন ডিজিটাল সিকিউরিটি অটোমেশন সলিউশন্স এবং ভিডিও সারভেইল্যান্স সলিউশন্সের এর ক্ষেত্রে দেশের বাজারে এক নতুন মাত্রা যোগ করেছে। ডিজি-মার্ক সলিউশন হিকভিশন ব্র্যান্ডের সিসিটিভি ক্যামেরা, ভিডিও সারভেইলানস সলিউশন, অ্যাকসেস কন্ট্রোল অ্যান্ড টাইম অ্যাটেন্ডেন্স, অফিস এন্ড হোম অটোমেশন, মনিটরসহ সকল প্রকার পণ্যের জাতীয় পরিবেশক হিসেব দেশের বাজারে বাজারজাত করবে।

গত রবিবার (৩০ জুলাই) ঢাকার ধানমন্ডিতে একটি স্থানীয় কনভেনশন সেন্টারে ডিজি-মার্ক সলিউশন এবং হিকভিশন এর উদ্যোগে ”হিকভিশন পার্টনারশিপ এনাউন্সম্যানট” অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজি-মার্ক সলিউশন’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহারিয়ার আলম, পরিচালক ওমর ফারুক রব, হিকভিশন’র দক্ষিণ এশিয়ার সভাপতি হুগো হুয়াং, বাংলাদেশের ম্যনেজার মারটিন য়ু, ডিজি-মার্ক সলিউশন’র মহাব্যবস্থাপক শেখ মনজুর হোসেন। সঞ্চালনায় ছিলেন ডিজি-মার্ক সলিউশন’র পণ্য ব্যবস্থাপক রাসেল রানা। এ সময় ডিজি-মার্ক সলিউশন’র বিভিন্ন পার্টনার এবং ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।

মো. শাহারিয়ার আলম বলেন, আমাদের প্রতিষ্ঠান সব সময় চেষ্টা করে আসছে নতুন নতুন প্রযুক্তি এবং সলিউশন নিয়ে কাজ করতে এবং গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টির কথা বিবেচনা করে গ্রাহকের আস্থার জায়গাটি ধরে রাখতে। তাই আমরা এবার আমাদের পরিবারে সংযুক্ত করেছি ডিজিটাল সিকিউরিটি অটোমেশন সলিউশন্স এবং ভিডিও সারভেইল্যান্স সলিউশন্স খাতে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হিকভিশনকে। হিকভিশন বাংলাদেশসহ বিশ্বব্যাপী ১০০টিরও বেশি দেশে তাদের পন্য এবং সলিউশন সুনামের সঙ্গে সরবরাহ করে আসছে।

হিকভিশন পার্টনারশিপ এনাউন্সম্যানট অনুষ্ঠানে লাইভ পণ্য প্রদর্শন এবং হিকভিশন’র সকল সলিউশন এবং পন্যের ওপর বিস্তারিত তথ্য পার্টনার ও ডিলারদের সামনে তুলে ধরা হয়।

বিশ্বখ্যাত নিরাপত্তা নজরদারী সলিউশন ব্র্যান্ড হিকভিশন এবং চীনের শীর্ষস্থানীয় নিরাপত্তা নজরদারী সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান। হিকভিশন নিরাপত্তা নজরদারী যন্ত্রপাতি নির্মাতা হলেও অন্যান্য হাই-টেক পণ্য উতপাদন, প্রযুক্তি উদ্ভাবন এবং সেবা প্রদান করছে- রোবটিক্স, আইওটি, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি