বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
34.2 C
Dhaka

আসছে ভিভো এক্স৮০ ৫জি : অনেক কিছুই বাংলাদেশে প্রথম

টেকভিশন২৪ ডেস্ক: ভিভো এক্স৬০ প্রো ও এক্স৭০প্রো মাতিয়েছে বাংলাদেশের স্মার্টফোন বাজার। দুর্দান্ত ক্যামেরা প্রযুক্তির কারণে দুটি স্মার্টফোনই জয় করেছে তরুণদের মন। এক্স সিরিজের জয়জয়কার এখানেই থামিয়ে দিতে চাইছে না গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। জানা গেছে, দেশে অচিরেই আসছে ভিভো এক্স৮০ ৫জি। আর এতেও থাকছে নতুন চমক।

যদিও এ নিয়ে ভিভো বাংলাদেশের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। তবে ক্যামেরা দিয়ে সারা বিশ্ব মাত করতে চলছে ভিভো’র এই স্মার্টফোন;সম্প্রতি ইন্ডাস্ট্রি ইনসাইডারদের সূত্রে এসব তথ্য জানা যায়।

ভিভো’র ক্যামেরা প্রযুক্তি বাংলাদেশের তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়। এই জনপ্রিয়তা আরো বাড়াতে ক্যামেরা লেন্স নির্মাতা প্রতিষ্ঠান কার্ল জেইসের সঙ্গে পার্টনারশীপে যুক্ত হয়েছে ভিভো। লেন্স তৈরিতে জেইসের ১৭৫ বছরের ইতিহাস রয়েছে। এক্স৮০ ৫জি স্মার্টফোন বাজারে চলে আসলে, জেইসের ক্যামেরা লেন্সযুক্ত ভিভো’র তৃতীয় স্মার্টফোন হবে এটি। এর আগে এক্স৬০প্রো ও এক্স৭০প্রো’তেও ব্যবহার করা হয় জেইসের লেন্স।

বৈশ্বিক গণমাধ্যম সূত্রে জানা যায়, এক্স৮০ ৫জি পেশাদার সিনেমাটোগ্রাফির জন্য তৈরি একটি স্মার্টফোন। জেইসের লেন্সের পাশাপাশি স্মার্টফোনটিতে দুইটি প্রসেসর থাকছে এই মোবাইলে। এই পর্যন্ত ভি১+ চিপের কথা জানাও গেলেও অন্য একটি প্রসেসরের কথা জানা যায়নি। ভি১+ চিপ ভিভো’র নিজস্ব বা মৌলিক প্রযুক্তি, যা দিয়ে মানসম্মত ছবি ও ভিডিও ধারণ করা যায়। ভি১+ রাতে ধারণ করা ভিডিও’তে নয়েজ কমিয়ে আনে। এছাড়া আলোর ভারসাম্য বজায় রাখে এই চিপ।

ভি১+ চিপটি তৈরি করতে ভিভো’র গবেষণা ও উন্নয়ন সংস্থার আড়াই বছরেরও বেশি সময় লেগেছে। চিপটি তৈরি করতে কাজ করেছে ৩০০ এর বেশি গবেষক ও ইমেজিং ল্যাব এক্সপার্ট। 

এর আগে ভিভো’র আনা এক্স সিরিজ স্মার্টফোনগুলোকে লুফে নিয়েছিলো দেশের কনটেন্ট ক্রিয়েটর, ফটোগ্রাফার, এবং সৃজনশীল মানুষেরা। বিভিন্ন সূত্রে জানা গেছে, ভিভো এক্স ৮০ ৫জি স্মার্টফোনের ক্যামেরা এতই উন্নত যে এটি দিয়ে সিনেমাও নির্মান করা সম্ভব। 

বিভিন্ন টেক বিশেষজ্ঞদের মতে, এক্স সিরিজের এই স্মার্টফোনে অনেক কিছুই বাংলাদেশে প্রথম আসছে। আশা করা যাচ্ছে অচিরেই বাকি সব তথ্য জানা যাবে। 

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি