বুধবার, জুলাই ১৫, ২০২৬
27.5 C
Dhaka

ব্যাংক হিসাব ছাড়াই প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার অধীনে আনা হচ্ছে: আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ক্যাশলেস অর্থনীতির দেশ গড়ে তুলতে আন্তঃলেনদেনে ‘বিনিময়’প্ল্যাটফর্ম চালু করা হয়েছে উল্লেখ করে বলেন এর মাধ্যমে ব্যাংক হিসাব ছাড়াই প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার অধীনে আনা হচ্ছে।

প্রতিমন্ত্রী আজ বিকেলে রাজধানীর শেরাটন হোটেলে গ্রামীণফোন-ঢাকা ব্যাংক ও মাস্টার কার্ডের যৌথ অংশীদারিত্বে কো-ব্রান্ডিং ট্র্যাভেল কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তায় এসব কথা বলেন।

পলক বলেন কিউআরে কোড ব্যবহার করে এরই মধ্যে চা-বিক্রেতা ও মুচি দোকানীর মতো ভাসমান ব্যবসায়ীরা এখন আর্থিক লেনদেনে ব্যবহার করছেন কিউআর কোডে। ঢাকার মতিঝিল ও গুলশান ডিসিসি মার্কেট ছাড়িয়ে তা ছড়িয়ে যাচ্ছে গাজীপুর, শেরপুর, গোপালগঞ্জ, টুঙ্গীপাড়া, নাটোর,সিংড়া ও পীরগঞ্জেও। এর মাধ্যমে আর্থিক লেনদেনকে নিরাপদ ও সুরক্ষিত করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। বিল গেইটসের উদ্ধৃত করে তিনি বলেন ব্যাংক নয়, ব্যাংকিং হচ্ছে জরুরী। তাই প্রযুক্তির মাধ্যমে সেই সেবা ক্রমেই দেশজুড়েই ছড়িয়ে দেয়া হবে।
অনুষ্ঠানে রেকর্ড বক্তব্যে তিনি বলেছেন, সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশ সরকারের নেয়া উদ্যোগগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্জন দেশজুড়ে ই-গভঃ নেটওয়ার্ক গড়ে তোলা। এর মাধ্যমে জনগণ ঘরে বসেই সহজেই সরকারি সেবা পাচ্ছে । তাই আমরা সবসময় বেসরকারি খাতের নেতাদের সৃজনশীল ও উদ্ভাবনী স্মার্ট সল্যুশন সেবা দিতে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হক, গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মাদ কামাল।

অনুষ্ঠান শেষে দুই ধরনের কো-কার্ড- তাইয়্যেবা ও ওয়াল্ড ক্রেডিট কার্ড উন্মোচন করা হয়। এসময় মাস্টার কার্ড বাংলাদেশের পরিচলক জাকিয়া সুলতানা, ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোশতাক আহমেদ ও ডিএমডি আখলাকুর রহমান, হেড অব রিটেইল এইচ এম মোস্তাফিজুর রহমান, চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ এবং গ্রামীণ ফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব ও হেড অব মার্কেটিং ফারহানা রহমান উপস্থিত ছিলেন।

উপস্থিত তিন সিইও-এর হাত থেকে আনুষ্ঠানিক ভাবে নতুন এই কার্ড গ্রহণ করেন ঢাকা ব্যাংক ও গ্রামীণ ফোনের দুই সিএক্সও। এছাড়াও এই কার্ড হস্তান্তর করা হয় ই-ক্যাব সভাপতি শমী কায়সারের হাতে।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি