বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
35.6 C
Dhaka

বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে ৭৩ থেকে ৬৫তম স্থানে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশ ৭৩ থেকে ৬৫তম স্থানে এগিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্সের (এনসিএসআই) এই তালিকায় স্থান পাওয়া দেশগুলোর মৌলিক সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুতি এবং সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করা হয়।

সরকারের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা বিজিডি ই-গভ সার্ট এর পরিচালক তারেক এম বরকতউল্লাহ জানান, বাংলাদেশের এ অর্জনে সাইবার নিরাপত্তা বিধানে বাংলাদেশের সক্ষমতার প্রতিফলন যা ভবিষ্যতে আরও দক্ষতার সাথে সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।

পাঁচটি ধাপে এই সূচক তৈরি করা হয়। এগুলো হলো, জাতীয় পর্যায়ের সাইবার হুমকি সনাক্তকরণ, জাতীয় সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং সক্ষমতা সনাক্তকরণ, গুরুত্বপূর্ণ এবং পরিমাপযোগ্য বিষয়াদির নির্বাচন, সাইবার নিরাপত্তা সূচকসমূহের উন্নয়ন এবং সাইবার সিকিউরিটি সূচকগুলোকে তাদের বিষয় অনুযায়ী বিন্যাস করা।

এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী, ৯৬ দশমিক ১০ স্কোর পেয়ে প্রথম অবস্থানে রয়েছে গ্রিস। যথাক্রমে ৯২ দশমিক ২১ ও ৯০ দশমিক ৯১ স্কোর পেয়ে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে চেক রিপাবলিক ও এস্তোনিয়া।

সূচকে ৪৪ দশমিক ১৬ পাওয়া বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া সবগুলো দেশ থেকে এগিয়ে রয়েছে। এই অঞ্চলের মধ্যে পাকিস্থান ৪২ দশমিক ৮৬ স্কোর পেয়ে হয়েছে ৬৬তম এবং চীন ৩৫ দশমিক ০৬ স্কোর পেয়ে হয়েছে ৮০তম।

এছাড়া নেপাল, শ্রীলংকা ও ভুটান যথাক্রমে ২৮ দশমিক ৫৭, ২৭ দশমিক ২৭ ও ১৮ দশমিক ১৮ স্কোর পেয়ে ৯৩, ৯৮ ও ১১৫তম স্থান অর্জন করেছে।   টেকশহর অবলম্বনে জিডিটিএন।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

টেলিকম খাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি