শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

ঐক্য.কম.বিডি নিবেদিত ঈদের কেনাকাটায় বৈশাখি মেলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলা একাডেমিতে চলছে বৈশাখী মেলা। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নানা পণ্যের পসরা নিয়ে মেলা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত। ১৪২৯ বাংলা বর্ষের পয়লা বৈশাখ শুরু হওয়া মেলার আয়োজক বাংলাদেশ ক্ষুদ্র ও কটির শিল্প কর্পোরেশন (বিসিক) এবং বাংলা একাডেমি। এ বছর মেলার সহযোগী হয়েছে দেশের এসএমই পণ্যের সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম ঐক্য.কম.বিডি।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নানারকম পণ্য নিয়ে বাংলা ১৩৮৫ সাল থেকে বৈশাখী মেলার আয়োজন করে আসছে বিসিক এবং বাংলা একাডেমি। এর অন্যতম উদ্যোক্তা ছিলেন পটুয়া কামরুল হাসান।

এবারের বৈশাখী মেলার অন্যতম দিক ঈদ বাজার। রমজার মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়া মেলায় পোশাক এবং গৃহসজ্জাসহ নানারকম যে পণ্য পাওয়া যাচ্ছে তা ঈদ বাজারের চাহিদাও পূরণ করবে বলে উদ্যোক্তারা আশা করছেন।

করোনা পরিস্থিতির কারণে দু’ বছর মেলা না হওয়ায় এবারের মেলা মানুষকে আরও বেশি আকর্ষণ করছে। দর্শনার্থীরা যেমন ছুটির আমেজে মেলা উপভোগ করছেন, তেমনি প্রয়োজনীয় এবং শৌখিন নানা পণ্য কিনতে পারছেন। দৃষ্টিনন্দন হাতের কাজের নানা পণ্যের প্রশংসা তাই ক্রেতাদের মুখে মুখে।

বৈশাখি মেলা

মেলায় তাঁত ও জামদানি শাড়ি, থ্রি—পিস ও মাটির গহনা ছাড়াও পাওয়া যাচ্ছে নকশি কাঁথা, চাদর, কুশন, শতরঞ্জি, কাঁসা ও পিতলের বাসন, বাঁশের তৈরি ডালা, চালুন, হাতে তৈরি বিভিন্ন গহনা, একতারা, দোতরা, ঘঞ্জনি, ডুগডুগিসহ হরেকরকম জিনিসপত্র।

ঐক্য.কম.বিডি নিবেদিত ‘বিসিক বৈশাখী মেলা ১৪২৯’ পাওয়ার্ড বাই ইন্ডিক্যাফে গ্লোবাল উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন বিসিক চেয়ারম্যান মাহবুবুর রহমান।

ঐক্য.কম.বিডি’র প্রধান নির্বাহী অপু মাহফুজের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচারিত হয়। শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং ‘সুরের ধারা’ পরিবেশন করে বিশেষ অনুষ্ঠান ‘বৈশাখের প্রাণ যে গান’।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন: বাঙালির হাজার বছরের ঐতিহ্য বৈশাখী মেলা। এ মেলার মাধ্যমে বিশেষ করে নতুন প্রজন্ম যেমন আমাদের ঐতিহ্যের সঙ্গে আরও বেশি পরিচিত হবে, তেমনি ক্ষুদ্র উদ্যোক্তা এবং রুচিশীল ক্রেতাদের মধ্যে তা সেতুবন্ধন হিসেবে কাজ করবে।

তিনি বলেন, এমন মেলার মাধ্যমে কুটির শিল্পকে সরকার গ্রাম থেকে নগর পর্যন্ত ব্যাপ্তি ঘটিয়েছে। ঈদের আগে এবারের বৈশাখী মেলা ঈদের কেনাকাটায় নতুন মাত্রাও যোগ করেছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করে বলেন, তারা হাজার কোটি টাকা ঋণও নেন না, হাজার কোটি টাকা ঋণ খেলাপিও হন না। সামান্য পুঁজিকে পুঁজি করেই তারা ব্যবসা পরিচালনা করেন। 

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন উদ্যোক্তাদের কাজের গতি আরো বাড়িয়ে দেবে। ঈদের কেনাকাটায় ভিন্ন মাত্রা দেওয়া এবারের মেলা জাতীয় ও অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখবে।

নিজেদের উৎপাদিত পণ্য শুধু দেশে নয়, বিশ্ব দরবারেও ছড়িয়ে দিতে চান উদ্যোক্তারা।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি