রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

যুক্তরাজ্যে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রচারণায় জুন মাসে বিশেষ প্রোগ্রাম করবে বেসিস

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাজ্যে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রচারণায় আগামী জুনে লন্ডনে এক বিশেষ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এই লক্ষে গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিমের সাথে সাক্ষাত করেছেন বেসিস সভাপতি রাসেল টি আহমেদ।

সাক্ষাতে সাঈদা মুনা তাসনিম বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সহায়তায় তার আগ্রহের কথা জানান। এসময় তিনি যুক্তরাজ্যে তথ্যপ্রযুক্তি খাতের প্রচারণায় আগামী জুনে লন্ডনে যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বেসিস, সে বিষয়ে সম্ভব সব ধরণের সহায়তা করবেন বলে জানান। পাশাপাশি, বাংলাদেশি তথ্যপ্রযুক্তি কোম্পানি ও যুক্তরাজ্যের প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিজনেস-টু-বিজনেস (বিটুবি) ম্যাচমেকিং সেশন আয়োজনেরও অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেন।

এসময়, বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বেসিসের বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, আগামী ২০২৪ সাল নাগাদ তথ্যপ্রযুক্তি খাত থেকে ৫ বিলিয়ন ডলার এবং ২০৩১ সাল নাগাদ ২০ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের সাথে একাত্ম হয়ে কাজ করছে বেসিস। এক্ষেত্রে, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের রফতানিকারকদের জন্য সবচেয়ে সম্ভাবনাময় বাজার হলো যুক্তরাজ্য।

বেসিস লুনা শামসুদ্দোহা অ্যাওয়ার্ড ২০২২ বিজয়ী সাঈদা মুনা তাসনিমের হাতে পুরস্কারটি তুলে দেন রাসেল টি আহমেদ। সম্প্রতি নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অর্জন ও নারীদের স্বাবলম্বী করতে প্রেরণাদায়ী ১০ নারীকে বেসিস লুনা শামসুদ্দোহা অ্যাওয়ার্ড প্রদান করা হয়, যাদের মধ্যে সাঈদা মুনা তাসনিম অন্যতম।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের কথা স্মরণে রেখে এই খাতের অগ্রণী নারী উদ্যোক্তা লুনা শামসুদ্দোহার স্মরণে চলতি বছর থেকে এই আয়োজন শুরু করেছে বেসিস।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি