মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
35.5 C
Dhaka

বিসিসি আয়োজিত প্রতিবন্ধী ব্যক্তিদের ‘চাকরি মেলায় বাক্কোর অংশগ্রহণ

টেকভিশন২৪ ডেস্ক: শনিবার (১০ই ফেব্রুয়ারি, ২০২৪) রাজধানীর আগারগাঁওস্থ এনজিওবিষয়ক ব্যুরোতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয়োজিত ‘চাকরি মেলা-২০২৪’-এ এগারো সদস্য প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)।

অংশগ্রহণকারী বাক্কো সদস্য প্রতিষ্ঠানগুলো হলঃ ডিজিকন টেকনোলজিস পিএলসি, ফিফোটেক, মাই আউটসোর্সিং লিমিটেড, স্কাই টেক সলিউশন, প্লেক্সাস ক্লাউড লিমিটেড, চালডাল লিমিটেড, এসকে আইটি সেন্টার, নিসাই বাংলাদেশ লিমিটেড, রেডিয়েন্ট ডেটা সিস্টেমস্‌ লিমিটেড, এসেনশিয়াল ইনফোটেক এবং আইএল কর্প লিমিটেড।

বিপিও/আউটসোর্সিং শিল্পের কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা হিসেবে বিপিও শিল্পখাতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগদানের মাধ্যমে তাদের পুনর্বাসনের প্রসঙ্গে বাক্কো সোচ্চার ও ব্রতী ছিল সর্বদাই। তারই ধারাবাহিকতায় বরাবরের মত এবারও বিসিসির মেলায় অংশগ্রহণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক সমাজ ও দেশ গঠনের প্রসঙ্গে বাক্কো নিশ্চিত করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

উল্লেখ্য, মেলার সার্বিক সহযোগিতায় ছিল সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি) এবং এনজিওবিষয়ক ব্যুরো। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

সর্বশেষ

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১২০ হার্টজের ডিসপ্লে নিয়ে এল হেলিও ৬৫

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ সময় ধরে চার্জের চিন্তা ছাড়া ফোন...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি