শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
18 C
Dhaka

বিশ্বের সবচেয়ে পাতলা ওএলইডি ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে বিশ্বের সবচেয়ে পাতলা ওএলইডি ল্যাপটপ জেনবুক ফ্লিপ এস (ইউএক্স৩৭১) আনার ঘোষণা দিয়েছে আসুস। প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপটি সর্বশেষ ১১ প্রজন্মের ইন্টেল কোর আই সেভেন প্রসেসরের। এতে ১৬ জিবি র‍্যামের পাশাপাশি রয়েছে ইন্টেলের আইরিশ এক্স গ্রাফিক্স।

জেনবুক ফ্লিপ এস ল্যাপটপটিতে রয়েছে স্বল্প ব্যাজেলের ১৩ দশমিক ৩ ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লে। ল্যাপটপটির ওজন মাত্র ১.২ কেজি এবং এটি ১৩.৯ মিলিমিটার পাতলা। ফলে এটি এখন পর্যন্ত বাজারের সবচেয়ে পাতলা (থিনেস্ট) ওএলইডি কনভার্টিবল ল্যাপটপ হিসেবে স্থান করে নিয়েছে। এর ডিসপ্লে ফোর কে সমর্থিত, রয়েছে ১০০০০০০:১ কনট্রাস রেশিও। ডিসপ্লেটি ১৭৮ ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল সাপোর্ট করে। তাছাড়া এর ডিসপ্লে ৭০ শতাংশ পর্যন্ত ক্ষতিকর ব্লু লাইট কমিয়ে আনতে পারে।

৩৬০ ডিগ্রি ঘুরানো যাবে ল্যাপটপটি, ফলে প্রয়োজন অনুসারে ট্যাবলেটের মতো করে ব্যবহার করা যাবে নোটবুকটি। আসুস জেনবুক ফ্লিপ এস ডিভাইসটিতে সাপোর্ট করে ৪০৯৬ প্রেশার লেবেল, ব্যবহার করা যাবে স্টাইলাস পেন ও উইন্ডো ইঙ্ক। যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে উচ্চগতি নিশ্চিত করতে ফ্লিপ এস জেনবুকটিতে রয়েছে ১১ জেনারেশনের ইন্টেল কোর আই সেভেন প্রসেসর। ইন্টেলের আইরিশ এক্স গ্রাফিক এবং ১৬ জিবি পর্যন্ত উচ্চগতির র‍্যাম। আরও রয়েছে দ্রুতগতির পিসিআইই ৩.০ এসেএসডি স্টোরেজ। ফলে আপনি চাইলে সেকেন্ডের মধ্যেই যেকোনো অ্যাপ ওপেন করতে পারবেন।

জেনবুক ফ্লিপ এসে থাকা ব্যাটারি আপনাকে দীর্ঘ সময় ব্যাকআপ দেয়ার নিশ্চয়তা দিবে। এর ব্যাটারি ১৫ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। এতে রয়েছে ফাস্ট চার্জিং, ফলে ৬০ শতাংশ চার্জ করতে পারবেন মাত্র ৪৯ মিনিটে। এতে আরও থাকছে ইউএসবি টাইপ সি চার্জিং। ইউএসবি পাওয়ার ডেলিভারি চার্জিং সাপোর্ট করায় এয়ারলাইন, পাওয়ার ব্যাংক কিংবা পোর্টেবল চার্জারে চার্জ করতে পারবেন ডিভাইসটি।

জেনবুকটিতে রয়েছে ফুল সেট আই/ও পোর্ট, এইচডিএমআই পোর্ট, দুটি আল্ট্রা ফাস্ট থান্ডারবোল্ট, ৪টি ইউএসবি-সি পোর্ট এবং একটি ইউএসবি ৩.২ জেনারেশনের টাইপ এ পোর্ট।

ল্যাপটপটিতে ওয়াইফাই ৬ প্রযুক্তি থাকায় ব্যবহারকারীরা খুব সহজেই ফোরকে আল্ট্রা হাই ডেফিনেশন অনলাইন ভিডিও স্ট্রিমিং ও ডেটা ট্রান্সফার করতে পারবেন। যা ওয়্যার যেকোনো ডিভাইসের চেয়ে বেশি, এর স্পিড প্রতি সেকেন্ডে ২.৪ গিগাবাইট।

ল্যাপটপটির দাম ১,৫৮,০০০ টাকা। সারাদেশে ২২ ডিসেম্বর থেকে পাওয়া যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

সর্বশেষ

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

লেনোভো অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি