শনিবার, জুন ১৩, ২০২৬
33.4 C
Dhaka

তরুণ প্রজন্মকে দেশবিরোধীদের বিরুদ্ধে সোচ্চার ও সচেতন হতে হবে- আইসিটি প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উদার গণতান্ত্রিক, কুসংস্কার মুক্ত, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক প্রজন্ম গড়ে তুলতে হবে।

তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধুর অবমাননা জাতি কখনই মেনে নেব না। দেশবিরোধীদের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সোচ্চার ও সচেতন হতে হবে। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জ্ঞানভিত্তিক উন্নত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে তরুণ প্রজন্মসহ সকলের প্রতি আহ্বান জানান।

প্রতিমন্ত্রী মঙ্গলবার রাতে (২২ ডিসেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির আয়োজনে “বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের লাইভ লটারি ” অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হয়ে বক্তৃতা করছিলেন।

তৃতীয় সপ্তাহের ‘লাইভ লটারি’তে প্রথম বিজয়ী হয়েছেন ঢাকার জেলার শিক্ষার্থী নিশাত তাসনিম। পুরস্কার হিসেবে পান ল্যাপটপ। কুইজে অংশ নেন দিনাজুপুরের খানসামার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রিমন। কুইজ লটারিতে ল্যাপটপ জিতেন তিনি। সঙ্গে তার বাবার কর্মরত স্কুলের জন্য একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন আইসিটি প্রতিমন্ত্রী।

একইভাবে কুইজে অংশ গ্রহণকারী সিলেটের জকিগঞ্জের দাখিল মাদ্রাসার ছাত্র শাহেদ আহমেদকে পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ দেয়া হয়। তার কল্যাণে সেই দাখিল মাদ্রাসাও একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী ।

এছাড়াও যশোর জেলার মনিরামপুরের শাকিল আহমেদ স্মার্টফোন এবং সাতক্ষীরার ওসমান খান, ভোলার দৌলত খানের রিয়াদ মাহমুদ ও চট্টগ্রাম কোতোয়ালি থানার শ্রাবণী দাস পেয়েছেন একটি করে ‘ল্যাপটপ’। এভাবে ৪২ হাজার অংশগ্রহণকারীর মধ্যে কম্পিউটারের পছন্দের ৭ বিজয়ীকেই তাদের ইচ্ছে অনুযায়ী পুরস্কার প্রদান করেন প্রতিমন্ত্রী। প্রিয়ডট কমের প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি