বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
29 C
Dhaka

বিনিয়োগের আদর্শ গন্তব্য হয়ে উঠেছে বাংলাদেপ্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন বিনিয়োগের আদর্শ গন্তব্যস্থল হয়ে উঠেছে বাংলাদেশ। বর্তমান সরকারের বিগত ১৫ বছরের সাফল্যের কথা তুলে ধরে পলক বলেন ১৭ কোটি মানুষের দেশে ১৩০ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। বাংলাদেশ বিশ্বের অষ্ঠম বৃহত্তম টেলিকম শিল্পের দেশ। এই বিপুল সম্ভাবনার কারণে আরও বেশি ডিজিটাল পরিষেবা, স্মার্ট সমাধান  এবং ডিজিটাল পণ্যগুলির সাথে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ইত্যাদির জন্য ইন্টারনেটভিত্তিক সমাধান ও পণ্যের বিপুল সম্ভাবনা রয়েছে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে সামিট কমিউনিকেশনস গ্রুপের কোম্পানি সামিট টাওয়ার্স লিমিটেড এর “টাওয়ার্স অধিগ্রহণ উদ্যাপন” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন সরকার নিজে ব্যবসা করবে না, ব্যবসার পরিবেশ তৈরি করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা ব্যবসায়ের পরিবেশ তৈরি করছি। বাংলালিংক ও সামিট একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় না গিয়ে সহযোগিতার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতাকেই বাস্তবায়িত করছে। জন-সম্পদ সুষ্ঠুভাবে ব্যবহারের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে চাই।

প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের অবকাঠামোর উপর ভিত্তি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সবার অংশগ্রহণে ২০৪১ সালের মধ্যে গড়ে উঠবে উন্নত ও সমৃদ্ধ অর্থনীতির জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ, যার মূল বৈশিষ্ট্যগুলো হবে সাস্টেইনেবল, ইন্টেলিজেন্ট, ইফিশিয়েন্ট এবং ইনোভেটিভ। যেখানে সমন্বিতভাবে কাজ করবে সরকার বা প্রশাসন, প্রাইভেট সেক্টর এবং শিক্ষাব্যবস্থা। বাংলাদেশেকে তাদের পরবর্তী বিনিয়োগ ক্ষেত্র হিসেবে গ্রহণ করার জন্য ভিওন গ্রুপের প্রতি আহ্বান জানান তিনি।

পলক বলেন, বাংলালিংক এবং সামিট যেভাবে একে অপরের সহযোগী হয়ে কাজ করছে, সেভাবে সকলের উচিত প্রতিদ্বন্দ্বিতার বদলে সকলের সাথে একত্রিত হয়ে কাজ করা। দেশের সাড়ে ৪ হাজার ইউনিয়নে এখন দ্রুতগতির ফাইবার অপটিক ব্রডব্যান্ড ইন্টারনেট আছে। সামিট কমিউনিকেশন যে ২ হাজারের বেশি টাওয়ার অধিগ্রহণ করেছে, বিষয়টিকে সাধুবাদ জানাই। ২০৪১ সাল নাগাদ সকলের অন্তর্ভুক্তিমূলক স্মার্ট সমাজ গড়ে তুলতে এবং সেই যাত্রায় সামিট আমাদের সাথে থাকবে। টাওয়ার শেয়ারিংয়ের মাধ্যমে স্মার্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠার মধ্যদিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, ভিওন গ্রুপের সিইও কান টেরজিওগ্লু, বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি