মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
27 C
Dhaka

বিটিআরসির ‘হেল্পলাইন ১০০’ আধুনিকীকরণে চুক্তিবদ্ধ হল জেনেক্স ইনফোসিস

টেকভিশন২৪ ডেস্ক: দেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের অভিযোগ দেওয়ার প্ল্যাটফর্ম ‘হেল্পলাইন ১০০’ আরো আধুনিকীকরণে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

সম্প্রতি বিটিআরসি আয়োজিত এক অনুষ্ঠানে তিন বছর মেয়াদী এই চুক্তিতে স্বাক্ষর করেন বিটিআরসি এবং জেনেক্স ইনফোসিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাদেশের গ্রাহকদের কাছ থেকে টেলিকমিউনিকেশন সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য কমপ্লেইন্স ফর টেলিকমিউনিকেশন সার্ভিস (সিটিএস) নামে একটি কল সেন্টার স্থাপন করে বিটিআরসি। সেই থেকে হেল্পলাইন ১০০’তে কল করে সেবা পেয়ে আসছেন মোবাইল গ্রাহকরা।

এ চুক্তিতে বিটিআরসির পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিস্টেম এন্ড সার্ভিসেস বিভাগের ব্যবস্থাপক সাজেদা পারভিন এবং জেনেক্স ইনফোসিসের পক্ষ থেকে সাক্ষর করেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক প্রিন্স মজুমদার।

 

এ সময় বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মিত্রও সেখানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘হেল্পলাইন ১০০ কে আধুনিকীকরণের জন্য জেনেক্স ইনফোসিসের সঙ্গে চুক্তিটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এছাড়া অভিযোগ গ্রহণের এই প্রক্রিয়ায় স্মার্ট আইভিআর, চ্যাটবক্স এবং হোয়াটসঅ্যাপের মতো সার্ভিসগুলোর সংযোজন গ্রাহকদের অভিযোগ এবং পরামর্শ প্রদানের পথ সহজ করবে ।’

অনুষ্ঠানে হেল্পলাইন ১০০ নিয়ে নানা প্রত্যাশার কথা জানান, ভাইস চেয়ারম্যান সুব্রত রয় মিত্র,কমিশনার ইঞ্জিনিয়ার একেএম শহীদুজ্জামান; ডিরেক্টর জেনারেল (এসএস ডিভিশন) ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেনেক্সের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পরিচালক প্রিন্স মজুমদার। তিনি বলেন, ‘সাধারণ মানুষের সাথে টেলিকমিউনিকেশন রেগুলেটরদের যোগাযোগ নিশ্চিত করতে হেল্পলাইন ১০০ একটি খুবই প্রশংসনীয় উদ্যোগ।

দেশে ডিজিটাল ট্রান্সফরমেশন এবং নতুন প্রযুক্তির সঙ্গে গ্রাহকের প্রাঞ্জল অভিজ্ঞতা নিশ্চিতকরণে শুরু থেকেই কাজ করে আসছে জেনেক্স ইনফোসিস। বিটিআরসির সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতে ডিজিটাল সার্ভিস দিতে বিটিআরসির সঙ্গে আমরা আরো কাজ করতে চাই। ’

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি