রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.2 C
Dhaka

বিক্রয়জবসে যুক্ত হলো ১০০ প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এন্ট্রি-লেভেল এবং দক্ষতা ভিত্তিক চাকরির জন্য #১ নাম্বার জব পোর্টাল BikroyJOBS-এর সাথে মেম্বারশিপের মাধ্যমে যুক্ত হয়েছে ১০০ টি স্বনামধন্য প্রতিষ্ঠান। বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম সম্প্রতি নতুন আঙ্গিকে নিয়ে এসেছে BikroyJOBS। আপগ্রেডেট BikroyJOBS পোর্টাল এখন নিয়োগকারীদের যেকোনো পদের জন্য যোগ্য প্রার্থী খোঁজা এবং চাকরি প্রার্থীদের যেকোনো পদে আবেদনের কাজকে করে তুলবে খুবই সহজ।

BikroyJOBS মূলত চাকরিদাতা এবং চাকরি প্রার্থীদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে এবং এর মাধ্যমে নিয়োগকারীরা প্রতিষ্ঠানের জন্য অনায়াসেই দক্ষতা অনুযায়ী যোগ্য ব্যক্তিদের খুঁজে নিতে পারবেন। বিশেষ করে যারা বাংলাদেশে দক্ষতা ভিত্তিক শ্রমশক্তি খুঁজছেন, তাদের জন্য BikroyJOBS-ই হতে পারে সেরা এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। অপরদিকে, পার্ট-টাইম, এন্ট্রি-লেভেল, এবং তরুণ শিক্ষার্থীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে BikroyJOBS।

BikroyJOBS এ চাকরির রোল অনুযায়ী প্রার্থীরা পছন্দের চাকরিটি খুঁজে নিতে পারবেন। এছাড়াও তাদের আছে “স্টাফিং সল্যুশনস” সার্ভিস – যেখানে জবস সার্কুলার দেওয়ার পর আবেদনকারীদের শটলিস্ট করা, ইন্টারভিউ নেওয়া এই রকম অনেক স্টেপ তারা নিজেরাই সম্পন্ন করে সম্ভাব্য যোগ্য প্রাথীদের লিস্ট মেম্বারদের সাথে শেয়ার করেন। ফলে নিয়োগকারীদের কাজ হয় নির্বিঘ্নে।

এ বিষয়ে বিক্রয় ডট কম-এর কো-ম্যানেজিং ডিরেক্টর ঈশিতা শারমিন বলেন, “কোভিড পরবর্তীতে চাকরির বাজারে অনেক পরিবর্তন এসেছে। অনলাইনকেন্দ্রিক নতুন ইন্ডাস্ট্রি প্রবর্তনের ফলে বিভিন্ন পদে কাজের সুযোগ তৈরি হচ্ছে। আমাদের প্ল্যাটফর্মটিতে চাকরি প্রার্থীদের জন্য দক্ষতার ভিত্তিতে বিভিন্ন কাজের অফার রয়েছে এবং ৪,৫০,০০০+ মাসিক ইউনিক ভিজিটরের সাথে আমাদের কাছে আবেদনকারীদের ৭,৩৮,০০০+ সিভি ডাটাবেজ রয়েছে যেখান থেকে আমাদের সম্মানিত মেম্বাররা তাদের পছন্দসই প্রার্থী খুঁজে পেতে পারেন। এছাড়া, কোনো মেম্বারের সাথে যুক্ত হওয়ার আগে, আমাদের পক্ষ থেকে একটি ব্যাকগ্রাউন্ড চেক করা হয় এবং বিজ্ঞাপনের গুণমান এবং সত্যতা নিশ্চিত করার জন্য চাকরির বিজ্ঞাপনগুলো ম্যানুয়ালি রিভিউ করা হয়।”

BikroyJOBS যোগাযোগ ও নেটওয়ার্ক তৈরি এবং দক্ষতা অনুযায়ী চাকরি খোঁজার আদর্শ মাধ্যম যেখান থেকে মেম্বাররা সঠিক প্রার্থী খুঁজে নিতে পারবেন এবং প্রার্থীরা স্বপ্নের চাকরিটির জন্য আবেদন করতে পারবেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি