বুধবার, জুলাই ৮, ২০২৬
27.3 C
Dhaka

রমজান মাসজুড়ে ১০ হাজার আউটলেটে বিকাশ পেমেন্টে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পবিত্র রমজান, বাংলা নববর্ষ ও ঈদ উপলক্ষে গ্রাহকের কেনাকাটা আরো বেশী সাশ্রয়ী করতে গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারো ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে বিকাশ। গ্রাহকরা দেশজুড়ে প্রায় ১০ হাজার ব্র্যান্ড আউটলেট, এলাকার ছোট বড় দোকান, সুপারশপ, রেস্টুরেন্ট, বেকারিসহ দেশসেরা অনলাইন ও ফেসবুক শপে কেনাকাটায় বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ৩ মে ২০২২ পর্যন্ত গ্রাহকরা বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন।

অনলাইন, অফলাইন মার্চেন্ট অফার

বিভিন্ন লাইফস্টাইল সামগ্রী, পোশাক, জুতা ও আনুষঙ্গিক পণ্য, ইলেকট্রনিক্স পণ্যের দোকান ও রেস্টুরেন্টসহ প্রায় ৩ হাজার আউটলেট এবং জনপ্রিয় প্রায় ৭০টি অনলাইন শপে বিকাশ পেমেন্টে কেনাকাটা করলেই গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।

এই অফারের আওতায় অনলাইন এবং অফলাইনের প্রতিটিতে একজন গ্রাহক দিনে ২০০ টাকা করে মোট ৪০০ টাকা ও অফার চলাকালীন প্রতিটিতে ৩০০ টাকা করে সর্বমোট ৬০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, অনলাইনে কেনাকাটায় বিকাশের এই ক্যাশব্যাক পেতে সর্বনিম্ন ৩০০ টাকার পেমেন্ট করতে হবে।

রিটেইল মার্চেন্ট

বৈশাখ ও ঈদকে কেন্দ্র করে ৬ হাজারেরও বেশী এলাকার ছোট বড় দোকানে বিকাশ পেমেন্টে মিলছে ২ শতাংশ থেকে সর্বোচ্চ ৫ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দেশজুড়ে ছড়িয়ে থাকা এসব দোকানে সর্বনিম্ন ৫০০ টাকা পেমেন্ট করে একজন গ্রাহক সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক নিতে পারবেন।

সুপারশপ ও বেকারিতে কেনাকাটায় ক্যাশব্যাক

দেশের শীর্ষস্থানীয় সুপারস্টোরগুলোতে বিকাশ পেমেন্টে মিলছে বিকাশের কুপন। একজন গ্রাহক ন্যূনতম ১০০০ টাকার কেনাকাটার পেমেন্ট বিকাশ করলে প্রতিবার ১০০ টাকার কুপন পাবেন। অফার চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ৫ বার অর্থাৎ সর্বোচ্চ ৫০০ টাকার কুপন পেতে পারেন। কুপন ব্যবহার করতে হলে সর্বনিম্ন ৩০০ টাকার কেনাকাটা করতে হবে এবং কুপনের মেয়াদ ১৫ দিন।

পাশাপাশি, ‍সুনির্দিষ্ট কিছু বেকারীতে কেনাকাটা করে বিকাশ পেমেন্টে ৫ শতাংশ, সর্বোচ্চ ৫০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

অফারগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে- https://www.bkash.com/payment/

উল্লেখ্য, গ্রাহকরা খুব সহজেই বিকাশ অ্যাপের কিউআর কোড স্ক্যান করে কেনাকাটার পেমেন্ট করতে পারেন। তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে ৩৩টি বাণিজ্যিক থেকেও বাংলাদেশে ইস্যুকৃত যেকোনো ভিসা ও মাস্টারকার্ড থেকে অ্যাড মানি করার সুযোগ তো রয়েছেই।

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি