শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.7 C
Dhaka

বিকাশ অ্যাপ ব্যাবহারকারীদের জন্য আইডিএলসি’র ডিজিটাল সঞ্চয় প্রকল্প

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স প্রথমবারের মতো নিয়ে এলো ‘ডিজিটাল সেভিংস সেবা’ যেখানে দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তির বাহিরে থাকা জনগোষ্ঠী বিকাশ অ্যাকাউন্ট এর মাধ্যমে সরাসরি আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স এর বিভিন্ন মেয়াদি সঞ্চয় সেবা গ্রহণ করতে পারবেন। আইডিএলসি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিএলসি’র সিইও এন্ড এমডি এম জামাল উদ্দিন এবং বিকাশের সিইও কামাল কাদীর সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।

আইডিএলসি ফাইন্যান্স এর এই যুগান্তকারী উদ্যোগের ফলে বিকাশ গ্রাহকরা এখন যেকোন সময়, যেকোন স্থান থেকেই কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে ক্ষুদ্র অংকের এই মাসিক সঞ্চয় সেবা গ্রহণ করতে পারবেন। প্রতি মাসের নির্ধারিত তারিখে সঞ্চয়ের কিস্তিও বিকাশ অ্যাপ থেকেই জমা দিতে পারবেন এবং সঞ্চয়ের মেয়াদ পূরণ হওয়ার পরে মুনাফাসহ সব টাকা গ্রাহকরা তাদের বিকাশ অ্যাকাউন্টেই পেয়ে যাবেন। নতুন এই সেবা সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে সঞ্চয়ে  উদ্বুদ্ধ করবে বলে আশা করা হচ্ছে এবং বাস্তবিক অর্থেই সঞ্চয়ের পদ্ধতিকে আরো সহজ, সাশ্রয়ী, নিরাপদ ও লাভজনক করে তুলবে।

এই সেবার আওতায় বিকাশ গ্রাহকরা বর্তমানে মাসিক ৫০০, ১,০০০, ২,০০০ এবং ৩,০০০ টাকা কিস্তিতে সর্বনিম্ন দুই বছর থেকে শুরু করে সর্বোচ্চ চার বছর মেয়াদে সরাসরি আইডিএলসি ফাইন্যান্স এর সেভিংস প্রকল্প নিতে পারবেন। প্রতি মাসের নির্ধারিত তারিখে বিকাশ অ্যাকাউন্ট থেকে সঞ্চয়ের কিস্তি স্বয়ংক্রিয়ভাবে আইডিএলসি’তে জমা হয়ে যাবে। অ্যাকাউন্টে প্রয়োজনীয় ব্যালেন্স রাখার জন্য নির্ধারিত তারিখের আগে গ্রাহককে নোটিফিকেশন দেয়া হবে। গ্রাহকরা মোট জমার পরিমাণ, সঞ্চয়ের মেয়াদ, এবং মুনাফার পরিমাণ সহ প্রয়োজনীয় সকল তথ্য বিকাশ অ্যাপ থেকেই ‘লাইভ’ দেখতে পারবেন। সঞ্চয় এর মেয়াদ উত্তীর্ণ হলে বা ম্যাচিউরড হয়ে যাওয়ার পর মুনাফাসহ সম্পূর্ণ টাকা গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টেই চলে আসবে এবং সঞ্চয়ের যেকোনো পর্যায়ে টাকা তুলে নিতে চাইলে তাও বিকাশ অ্যাপের মাধ্যমেই করতে পারবেন গ্রাহক।

এই বিষয়ে আইডিএলসি’র সিইও এন্ড এমডি এম জামাল উদ্দিন বলেন, “প্রথাগত আর্থিক সেবা খাতের সাথে বিকাশের মতো এমএফএস সেবার মাধ্যমে গ্রাহকদের সংযুক্ত করায় উদাহরণ তৈরি করলো আইডিএলসি ফাইন্যান্স এবং বিকাশের এই যৌথ সেবা। ক্ষুদ্র সঞ্চয়ের মত সেবার এই সহজলভ্যতা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবং অর্থনৈতিক বিকাশেও ভূমিকা রাখবে।’’

বিকাশের সিইও কামাল কাদীর বলেন, ‘‘সারা দেশের কোটি কোটি মানুষের জীবনের অনুষঙ্গে পরিণত হওয়া বিকাশ আবারো প্রযুক্তিগত উদ্বাবনকে কাজে লাগিয়ে আর্থিক প্রতিষ্ঠানের সঞ্চয় সেবা পাওয়াকে আরো সহজলভ্য করলো। সঞ্চয় প্রবণতাকে আরো উৎসাহিত করতে আইডিএলসি’র সঞ্চয় সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে তাঁদের আর্থিক ব্যবস্থাপনায় সক্ষমতা ও স্বাধীনতা আনলো।’’

সেভিংস সেবা চালু করতে বিকাশ অ্যাপের হোম স্ক্রিনে ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয়/সেভিংস’ আইকন ক্লিক করে নিজের এবং নমিনির তথ্য যোগ করে কয়েকটি সহজ ধাপে সেবাটি চালু করতে পারবেন গ্রাহক।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এই সঞ্চয়ের মুনাফা ও অন্যান্য বিধিবিধান প্র্রতিপালিত হবে ও ই-কেওয়াইসি এর মাধ্যমে নিবন্ধিত বিকাশ গ্রাহকরাই আইডিএলসি’র এই সঞ্চয় সেবা নিতে পারছেন। পরবর্তীতে সকল গ্রাহক এই সেবার আওতায় আসবেন।        

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি