বুধবার, জুলাই ৮, ২০২৬
27.8 C
Dhaka

বন্যা দুর্গতদের কাছে অনুদান পৌঁছে দিন বিকাশে

টেকভিশন২৪ ডেস্ক: সুনামগঞ্জ-সিলেট সহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায় নানা রকম উদ্যোগে এগিয়ে এসেছে ব্র্যাক, বিদ্যানন্দ ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠান। পাশাপাশি, দেশের অসংখ্য মানুষও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে অনুদান দিয়ে। মানবিক এই উদ্যোগে অংশ নিতে এখন আরো সহজে অনুদান পাঠানো সম্ভব বিকাশ অ্যাপের মাধ্যমে।

অনুদান দিতে বিকাশ অ্যাপের ‘অন্যান্য সেবাসমূহ’ অংশ থেকে ‘ডোনেশন’ আইকন নির্বাচন করতে হবে। এরপর যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান তা নির্বাচন করতে হবে, অনুদানের পরিমান দিয়ে পরের ধাপে নাম, ইমেইল আইডি দিয়ে সাবমিট করতে হবে। গ্রাহক চাইলে ‘পরিচয় দিতে অনিচ্ছুক’ অপশন নির্বাচন করে নিজের পরিচয় গোপনও রাখতে পারেন। পরের ধাপে পিন নম্বর দিলে অনুদান সম্পন্ন হবে। পরবর্তী স্ক্রিনে সনদের মতো স্বীকৃতি দেখতে পারবেন গ্রাহক। অনুদানের জন্য নির্বাচিত প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠান নির্বাচন করে তার পরের স্ক্রিন থেকেই জেনে নেয়ার সুযোগ রয়েছে।

চলমান এই সংকটময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিকাশের মাধ্যমে পাওয়া অনুদানগুলো কাজে লাগিয়ে বন্যা দুর্গত মানুষদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিবে।

উল্লেখ্য, বিকাশের মাধ্যমে অনুদান দেয়াকে আরো সহজ ও পদ্ধতিগত করতে ২০২০ সালে বিকাশ অ্যাপে ‘ডোনেশন’ আইকন যুক্ত হয়। ফলে, সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর জন্য অনুদান সংগ্রহের অনবদ্য প্ল্যাটফর্ম হয়ে বিকাশ এখন তাদের সহযোগীতে পরিণত হয়েছে। এই প্ল্যাটফর্ম গ্রহীতা-দাতার দূরত্ব ঘুচিয়ে দিয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি