শনিবার, অক্টোবর ৩, ২০২৬
32.8 C
Dhaka

বিকাশে টাকা আনা যাবে সরাসরি যে কোন ভিসা কার্ড থেকে

যে কোন ভিসা কার্ড থেকে এখন খুব সহজেই কোন ধরনের চার্জ ছাড়াই বিকাশ একাউন্টে টাকা আনা যাবে। বিকাশ-এর অ্যাড মানি সেবায় দেশের লাখ লাখ গ্রাহক বাংলাদেশের যে কোন ব্যাংকের ইস্যুকৃত ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে মুহুর্তেই বিকাশ একাউন্টে টাকা আনতে পারবেন।

এ সেবায় প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ।

বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে বিকাশ অ্যাপের অ্যাড মানি অপশন থেকে কার্ড টু বিকাশ এবং ভিসা নির্বাচন করে, ভিসা কার্ডের তথ্য সংযুক্ত করে, টাকার পরিমান, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ও বিকাশ পিন দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং তাৎক্ষণিক ভাবেই টাকা বিকাশ একাউন্টে চলে আসবে। পরবর্তীতে সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে ভিসা কার্ড থেকে টাকা আনার সুবিধার্থে গ্রাহক চাইলে একটি বা একাধিক ভিসা কার্ডের তথ্য বিকাশ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারবেন।

ভিসা থেকে বিকাশে টাকা আনার এই অ্যাড মানি সার্ভিস গ্রাহকদের জন্য আরো উন্নত সেবা নিশ্চিত করবে এবং একই সাথে বিকাশের মাধ্যমে মোবাইল রিচার্জ, সেন্ড মানি, পেমেন্ট, ইউটিলিটি বিল প্রদান, টিকিট কেনা, বীমার কিস্তি পরিশোধ, মানি ট্রান্সফার ইত্যাদির মতো প্রয়োজনীয় সেবার ব্যবহারে আরো স্বাচ্ছন্দ্য এনে দেবে।

বিশেষ করে চলমান এই জরূরী পরিস্থিতিতে, গ্রাহকরা এজেন্ট পয়েন্ট গিয়ে ক্যাশইন না করে ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ একাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন এবং তা প্রয়োজন অনুযায়ী খরচ করতেও পারবেন।

ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টিআর রামাচন্দ্র বলেন, “বাংলাদেশে আমাদের শক্তিশালী পার্টনারশিপগুলোর মাধ্যমে ডিজিটাল ইকোসিস্টেমের উন্নয়নে কাজ করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। বিকাশের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল পরিশোধ সেবা শুরু করার পর এবার সকল ভিসা গ্রাহকদের জন্য অ্যাড মানি সার্ভিস চালু করতে পেরে আমরা আনন্দিত। ভিসা ও বিকাশের বিশাল সংখ্যক গ্রাহকের জন্য এই সেবা, দেশজুড়ে ডিজিটাল পেমেন্ট কে আরও সহজ ও ঝামেলাবিহীন করবে।“

বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, “ভিসার সাথে আমাদের অংশীদারিত্ব ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করবে যেখানে ব্যাংক, কার্ড ও মোবাইল আর্থিক সেবার মধ্যে আন্তঃসম্পর্ক দেশজুড়ে ডিজিটাল লেনদেনের সুযোগকে আরও বিস্তৃত করবে। আমরা বিশ্বাস করি, ঝামেলামুক্ত, নিরাপদ ও নির্ভরযোগ্য পেমেন্ট সেবার জন্য আমরা যে কঠোর পরিশ্রম করছি তা নগদ টাকার উপর নির্ভরশীলতা কমিয়ে ক্যাশলেস সমাজ গঠনে সহায়তা করবে।“

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অর্ন্তগত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি