রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
26.3 C
Dhaka

বিকাশে চলছে অ্যাড মানি অফার

টিভি২৪ ডেস্ক: প্রথমবার বিকাশে অ্যাড মানি করলে ১০০ টাকা ক্যাশব্যাক এবং ১০০ টাকার একটি কুপন পাচ্ছেন গ্রাহকরা। ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বর ২০২০ সময়ের মধ্যে ১০০০ টাকা বা তার বেশি পরিমাণ অ্যাড মানি করলে এ অফার পাবেন গ্রাহক। অফারটি ব্যাংক থেকে বিকাশে কিংবা কার্ড থেকে বিকাশে টাকা আনা – উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

অফারটি পেতে একজন সক্রিয় গ্রাহককে বিকাশ অ্যাপের মাধ্যমে অ্যাড মানি করতে হবে। পরবর্তী কার্যদিবসে গ্রাহকের অ্যাকাউন্টে ক্যাশব্যাক ও কুপন পৌঁছে যাবে। উল্লেখ্য, একজন গ্রাহক একবারই অফারটি নিতে পারবেন।

এই অফার চলাকালীন যেকোনো পিৎজা হাট বা কেএফসি আউটলেটে পেমেন্ট করার সময় গ্রাহক ১০০ টাকার কুপনটি ব্যবহার করতে পারবেন। তবে ন্যূনতম পেমেন্টের পরিমাণ হতে হবে ৩০০ টাকা এবং কুপন পাওয়ার ১৫ দিনের মধ্যেই তা ব্যবহার করতে হবে।

দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ গত বছর অ্যাড মানি সেবা চালু করেছে যার ফলে গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং কার্ড থেকে সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারেন। করোনাকালীন লকডাউনে সামাজিক দুরত্ব বজার রাখার সময়ে এই সেবা গ্রাহকদের জন্য স্বস্তি নিয়ে এসেছে।

ব্যাংক কাউন্টারে গিয়ে লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই ব্যাংকের সেবা পাওয়া অর্থাৎ ২৪ ঘন্টাই নিরবচ্ছিন্ন লেনদেনের সুযোগ তৈরি হয়েছে। গ্রাহকরা অ্যাড মানি করার পাশাপাশি বিকাশ অ্যাকাউন্টে টাকা এনে অন্যান্য সেবা যেমন- মোবাইল রিচার্জ, সেন্ড মানি, পেমেন্ট, পে বিল, অনলাইন শপিং ইত্যাদির মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে স্পর্শবিহীন লেনদেন নিশ্চিত করেছেন।

এখনো পর্যন্ত দেশের ২০টি শীর্ষস্থানীয় ব্যাংক বিকাশের অ্যাড মানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে। এছাড়া, গ্রাহকরা ভিসা এবং মাস্টারকার্ড থেকেও যেকোনো সময় বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারেন অনায়াসে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি